চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির হ্যাটট্রিক, বায়ার্নের কাছে ভূপাতিত সলজবুর্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের লিওনেল মেসি হ্যাটট্রিক করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নস লিগে রাউন্ড-১৬ এর ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে প্রথম লেগে রুখে দিয়েছিল অস্ট্রিয়ার ক্লাব এফসি সলজবুর্গ। এবার ফিরতি লেগে তারা বাভারিয়ানদের মাঠে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে রীতিমতো হয়েছে।

দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন। প্রথম লেগে সলজবুর্গের সঙ্গে জার্মান জায়ান্টরা ১-১ গোলে ড্র করেছিল।

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন রবার্ট লেভান্ডোভস্কি। ম্যাচের ২৩ মিনিটের ভেতরেই করে ফেলেন হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ম্যাচ চলাকালীন সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড এখন পোলিশ এই তারকার। ১৯৯৬ সালে রসেনবর্গের বিপক্ষে ইন্টার মিলানের জার্সিতে মার্কো সিমোনের ২৪ মিনিটে হ্যাটট্রিক ছিল আগের রেকর্ড।

Banglabid

বায়ার্নের এই বড় জয় ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করার স্মৃতিকেই আবার মনে করিয়ে দিয়েছে।

খেলার ১২ এবং ২১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন লেভান্ডোভস্কি। ২৩ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক সামনে এগিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। তার কিকে বল লেভান্ডোভস্কি পায়ে লেগে উপরের পোস্টে লেগে ফিরে আসে। তবে ফাঁকা জাল পেয়ে দৌড়ে গিয়ে ডান পায়ের স্পর্শে বল জালে জড়িয়ে তিনি হ্যাটট্রিক করে ফেলেন।

একইসঙ্গে চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে সবচেয়ে বেশি ১২ গোলের মালিকও বনে গেছেন দুইবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

Reneta

৩১ মিনিটে কিংসলে কোমানের পাসে বল পেয়ে ডান পায়ের শটে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে বায়ার্ন আগ্রাসন। ৫৪ মিনিটে লেরয় সানের কাছ থেকে বল নিয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। ৭০ মিনিটে সলজবুর্গের হয়ে একমাত্র গোলটি করেন মাউরিটস জারগার্ড।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মুলার। পরের মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লেরয় সানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নস লিগবায়ার্ন মিউনিখলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে লিভারপুল

পরবর্তী

যুক্তরাজ্যের পার্লামেন্টে জেলেনস্কির ভাষণ, রাশিয়ার সঙ্গে সমঝোতার আশ্বাস

পরবর্তী
যুক্তরাজ্যের পার্লামেন্টে জেলেনস্কি ভাষণ দিচ্ছেন, বিশ্ব নেতারা শ্রোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের পার্লামেন্টে জেলেনস্কির ভাষণ, রাশিয়ার সঙ্গে সমঝোতার আশ্বাস

ডোবায় মিললো নারী ও শিশুর মরদেহ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT