চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের পয়েন্ট কেড়ে ম্যানসিটির সুবিধা করল টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ০৮, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ও টটেনহ্যাম দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুল। এই ড্রয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে দুই নম্বরে নেমে গেলেও শিরোপার লড়াইয়ে এখন ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ার থাকছে এক ম্যাচ কম খেলা ম‍্যানচেস্টার সিটির।

শনিবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

অ‍্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে টটেনহ‍্যামকে চেপে ধরে লিভারপুল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণে ব্যর্থ হচ্ছিলেন সাদিও মানে ও মোহাম্মেদ সালাহরা।

Banglabid

২৯ মিনিটে প্রথম সুযোগ আসে লিভারপুলের। তবে গোলরক্ষক উগো লরিসের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় টটেনহ্যাম। দশ মিনিট পর কর্নার থেকে নেয়া ফন ডাইকের শট ফেরে ক্রসবারে লেগে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দ্য রেডরা। কিন্তু ৫৬ মিনিটে প্রতি-আক্রমণে গোল করে বসে টটেনহ্যাম। পেনাল্টি স্পটের কাছ থেকে সেসেগননের বাড়ানো বল জালে পাঠিয়ে অতিথিদের লিড এনে দেন সন।

পিছিয়ে পড়ে গোলের জন‍্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৭৪তম মিনিটে লুইস ডিয়াজের গোলে সমতা ফিরিয়ে ফেরে তারা। ম্যাচের বাকিটা সময় প্রবল চাপ তৈরি করলেও সাফল‍্য পায়নি স্বাগতিতকরা। ১-১ গোলের ড্র্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

Reneta

দিনের অন‍্য ম‍্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। এই হারে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ হল ক্রিস্টিয়ানো রোনালদোদের।

শুরু থেকেই প্রাণবন্ত ফুটবল খেলা ব্রাইটন লিড পেয়ে যায় ম্যাচের ১৫ তম মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরিুতে লিড দ্বিগুণ করেন মার্ক কুকুরেল্লা। ৫৭ তম মিনিটে পাস্কালের গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।

৬০তম মিনিটে ব্যবধান ৪-০ করেন লিন্দ্রো। ৭১তম মিনিটে জালে বল পাঠান ইউনাইটেডের কাভানি। তবে উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার অফসাইডে থাকায় গোল মেলেনি। বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে রালফ র‌্যাঙ্গনিকের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামডিয়াজব্রাইটনম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা

পরবর্তী

মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা সদস্য নিহত

পরবর্তী
মিশরে সশস্ত্র বাহিনী নিরাপত্তা চেকপোস্টে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা সদস্য নিহত

জনসমাগমের মধ্যে পুলিশ ও স্থানীয় মানুষজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেয়ে ও স্ত্রীকে হত্যা করে ‘আত্মহত্যার চেষ্টা’

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT