চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ব্যাটে সিলেটের জয়রথ থামাল কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় লিটন দাস ব্যাট ধরে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লিটন দাস ৪২ বলে ৭০ রানের ক্ল্যাসিক ইনিংস খেলে আউট হন। ১৩৪ রানের লক্ষ্যে ১ ওভার আগে পৌঁছায় কুমিল্লা। দুর্দান্ত এক ফিফটির পর দলকে আরও সামনে টানেন লিটন। শরিফউল্লাহর এক ওভারে মারেন তিন ছক্কা, এক চার। ২৪ রান তোলার পর মনে হচ্ছিল বেশ কিছু বল হাতে রেখেই জয় তুলে নেবে কুমিল্লা।

জয় থেকে ২৩ রান দূরে রেখে লিটন আউট হন মাশরাফীর বলে। শেষের ২৩ রান তুলতে  ২৭ বল লাগে কুমিল্লার। হারাতে হয় আরও দুটি উইকেট।

Banglabid

মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আবারও জমে উঠে ওপেনিং জুটি। আসে ৫৭ রান। ১৮ বলে ১৫ রান করে রান আউটের শিকার হন পাকিস্তানি ক্রিকেটার। তিনে নেমে ইমরুল কায়েস শুরু করেন দুর্দান্ত। তবে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। একটি করে ছক্কা-চারে ১৮ রান করে শরিফউল্লাহর হাতে তুলে দেন ফিরতি ক্যাচ।

লিটনের ইনিংসের কারণে বেগ পেতে হয়নি কুমিল্লাকে। সাতটি চার ও চারটি ছয়ের ইনিংসটি থামার পর জনসন চার্লস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থেকে এনে দেন জয়। মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

দারুণ বোলিং করেছেন মাশরাফী। ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট। সরাসরি থ্রোয়ে কুমিল্লার দুই ব্যাটার রান আউট হন।

Reneta

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৭ উইকেটে হারিয়ে বসে সিলেট। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির দুই বিদেশি ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও থিসারা পেরেরা দারুণ ব্যাটিং করে এনে দেন মাঝারি পুঁজি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে দলটি। অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৮০ রান। ইমাদ ৪০ ও থিসারা ৪৩ রানে অপরাজিত থাকেন।

মুকিদুল ইসলাম ‍মুগ্ধ ও হাসান আলি দুটি করে উইকেট নেন। আবু হায়দার রনি ও তানভির ইসলাম নেন একটি করে উইকেট।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা-সিলেটচট্টগ্রামবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইভিএম কেনার প্রকল্প একনেকে তোলার জন্য প্রস্তুত নয়’

পরবর্তী

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও গোলাগুলি

পরবর্তী
সেনা সদস্য উখিয়া সীমান্তে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও গোলাগুলি

তালেবান সদস্যের হাতে অস্ত্র ও কালো কাপড় পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবানরা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT