চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ডাকাতি ও সমকামিতার অভিযোগে নয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত এবং চুরির দায়ে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবানরা। মঙ্গলবার আফগানিস্তানের কান্দাহারের আহমাদ শাহি স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে।

আফগানিস্তানের সুপ্রিম কোর্ট তাদের একটি বিবৃতিতে একথা জানিয়ে টুইট করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা টলো নিউজ।

ঘটনার সময় স্থানীয় কর্তৃপক্ষ এবং কান্দাহারের বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র হাজি জায়েদ বলেছেন, দোষীদের ৩৫ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে।

Banglabid

আফগান পুনর্বাসন এবং যুক্তরাজ্যের শরণার্থী বিষয়ক মন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা শবনম নাসিমি টুইট করে বলেন, ‘তালেবানরা আজ কান্দাহারের একটি ফুটবল স্টেডিয়ামে জনতার সামনে চুরির অভিযোগে ৪ জনের হাত কেটে দিয়েছে বলে জানা গেছে। আফগানিস্তানে ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই মানুষকে বেত্রাঘাত, অঙ্গবিচ্ছেদ ও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘন।’

জাতিসংঘের বিশেষজ্ঞরা ডি ফ্যাক্টো কর্তৃপক্ষকে অবিলম্বে সব ধরনের কঠোর, নিষ্ঠুর এবং অবমাননাকর শাস্তি বন্ধ করার আহ্বান জানায়। তারা একটি বিবৃতিতে বলে, “১৮ নভেম্বর ২০২২ সাল থেকে, ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ তাখার, লোগার, লাঘমান, পারওয়ান এবং কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে বিভিন্ন অপরাধের জন্য ১০০ জনেরও বেশি নারী-পুরুষের উপর বেত্রাঘাত চালিয়েছে বলে জানা গেছে। চুরি, অবৈধ সম্পর্ক বা সামাজিক আচরণবিধি লঙ্ঘন এমনকি কথিত অপরাধের জন্যও ২০ থেকে ১০০ বেত্রাঘাত চালিয়েছে তারা। বিবাহ বহির্ভূত সম্পর্কের শাস্তি দেশটিতে লিঙ্গ নিরপেক্ষ হলেও, বাস্তবে শাস্তি নারী ও মেয়েদের বিরুদ্ধে অতিরিক্ত বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছে। স্টেডিয়ামে কর্মকর্তা ও জনসাধারণের উপস্থিতিতে যা কার্যকর করা হয়।”

জাতিসংঘ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে এধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT