চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ঝড়ের দিনে সৌম্য–সাব্বির পারেননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিধাস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় স্কোর গড়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৬ রান জমা করে টাইগাররা।

মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে (সিসিসি) শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। মুশফিক সর্বোচ্চ ৬৫ রান করেন।

শুরুতে ১৪ রানের মধ্যে সৌম্য সরকার ও সাব্বির রহমান সাজঘরে হাঁটা দেন। আরেক ওপেনার লিটন দাস দাঁড়িয়ে যান, সঙ্গী মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে দুজনে ৫২ রান যোগ করে প্রাথমিক প্রতিরোধ আনেন। পরে চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহকে সঙ্গী করে আরও ৭৪ রান যোগ করেন মুশফিক।

Banglabid

আসিথার বলে বোল্ড হন সৌম্য। তিনে ক্রিজে আসা সাব্বির ১০ বলে ১ রান করে পেসার শেহানের অফস্টাম্পের বাইরের বলে বেপরোয়া শট খেলে ক্যাচ দিয়েছেন।

পরে লিটন-মুশফিকে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫১ রান আসে। ফিফটির জুটিতে লিটনের অবদান ঝড়ো ৪০। ১৮ বলে ৪০ রান তুলেছেন, ৪ চার ও ৩ ছক্কায়।

মুশফিকের ৬৫ রান ৪৪ বলে, ৬ চার ও ৩ ছক্কায়। আর মাহমুদউল্লাহর ৪৩ এসেছে ২৭ বলে। অধিনায়কের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কায় সাজানো।

Reneta

শেষদিকে আরিফুল হক ১২ বলে ১৫ করেছেন। নুরুল হাসান সোহানের ৯ বলে ১২ রানের অবদান।

শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা বোর্ড প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক। নিরোশান ডিকেভেল্লা, লাকসান সান্দাকান, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মত জাতীয় দল তারকারা খেলছেন ধনঞ্জয়ার দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিটনসাব্বিরসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাল্যবিয়ে কমায় ইউনিসেফের শুভবার্তা

পরবর্তী

১০ বছরেও ‘অসফল’ খুলনা ওয়াসা

পরবর্তী

১০ বছরেও ‘অসফল’ খুলনা ওয়াসা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী গ্রেপ্তার

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT