চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালের কান্নায় হাসি নীল ম্যানচেস্টারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এভারটনের বিরুদ্ধে ম্যাচের ৩৬ মিনিটে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ড্র করে ওলে গানার সোলশেয়ারের ম্যানচেস্টার ইউনাইটেড। আবার টটেনহ্যামের বিপক্ষে উলভারহ্যাম্পটন ১-১ করে ফেললেও ইনজুরি টাইমের গোলে নাটকীয়ভাবে জিতে যায় হোসে মরিনহোর দল।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ পিছিয়ে পড়েছিল ভিক্টর লিন্ডেলফে নিজেদের জালেই বল জড়ালে। ওই গোলের সময় ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়াকে যে ফাউল করা হয়নি, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে হয় রেফারিকে। ৭৭ মিনিটে তরুণ ফুটবলার ম্যাসন গ্রিনউডের গোলে ১-১ করে ইউনাইটেড। ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড থাকল ছয় নম্বরে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের।

লাল ম্যানচেস্টারের ড্র’র রাতে জয় পেয়েছে নীল ম্যানচেস্টার। তারা ৩-০ গোলে হারায় আর্সেনালকে। সিটির ডাগআউটে এটি ছিল পেপ গার্দিওলার ২০০তম ম্যাচ। তিন গোল দিয়ে সেই ম্যাচে স্মরণীয় জয় এনে দেন শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে অবশ্য নায়ক কেভিন ডি ব্রুইন। জোড়া গোল করেছেন বেলজিয়াম মিডফিল্ডার। অন্য গোলটি রাহিম স্টার্লিংয়ের।

Banglabid

জয়ে ১৭ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট পেয়ে তিনে ম্যানসিটি। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেস্টার। ৪৯ পয়েন্ট নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে শীর্ষে থাকা লিভারপুল।

ওদিকে, উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে টটেনহ্যাম এগিয়ে গিয়েছিল ম্যাচের আট মিনিটে। লুকাস মৌরার গোলে। উলভসের অ্যাডামা ট্রাওরে ১-১ করেন ৬৭ মিনিটে। টটেনহ্যামের জয়ের গোল আসে ৯৪তম মিনিটে। গোলটি করেন জান ভার্টোঙ্গেন। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারল উলভারহ্যাম্পটন।

ম্যাচ জিতে টটেনহ্যাম প্রিমিয়ার লিগের পাঁচ নম্বরে। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ঘিরে টেলিছবি এবার অনলাইনে

পরবর্তী

বিজয়ের দিনে নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’

পরবর্তী

বিজয়ের দিনে নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’

আম্পায়ারের ওপর খেপেছেন কোহলি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT