চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৬:০১ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
ছবি: অভিযুক্ত যুবক স্বপন চাকমা।

ছবি: অভিযুক্ত যুবক স্বপন চাকমা।

রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন জীবতলী হেডম্যান পাড়ায় এক যুবকের ছুড়িকাঘাতে রিপন চাকমা (১৪) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত যুবক স্বপন চাকমা (২২) নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশু রুপন চাকমা সে কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষীচান চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকত বলে স্থানীয়রা জানায়।

Banglabid

হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বপন চাকমা জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা রিময় লাল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার বিকেলে নিহত রিপন স্কুল থেকে বাড়ি ফেরে। ওই সময় তার খালা ও খালু বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বপন চাকমা ধারালো চাকু দিয়ে রিপনের গলা, বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্বপন চাকমা কাপ্তাই নেভি ক্যাম্পের পাশে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে নিজে মানুষ হত্যা করেছে জানিয়ে আত্মসমর্পণ করে।

Reneta

এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, নিহতের গলা, বুক ও পেটে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান   জানান, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার  ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মসমর্পণরাঙ্গামাটিহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

পরবর্তী

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

পরবর্তী

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT