চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের দিনে নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৮ বছর পূর্তিতে পুরো বাংলাদেশ সেজেছে লাল-সবুজের রঙে। আর এই তাৎপর্যপূর্ণ দিনেই বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে এলো বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি তোমারই ঢাকা’ এখন থেকে স্ট্রিমিং করা যাবে নেটফ্লিক্সে। বিশ্বের প্রায় ১৬ কোটি নেটফ্লিক্স সাবস্ক্রাইবার এখন থেকে এই প্লাটফর্মে ছবিটি দেখতে পারবেন।

এবারই প্রথম নয়, এর আগেও ইমপ্রেস টেলিফিল্ম-এর একাধিক ছবি নেটফ্লিক্সে স্থান করে নিয়েছে। সর্বশেষ নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ ছবিটিও নেটফ্লিক্সে জায়গা করে নিয়েছে, যা এখনো স্ট্রিমিং করা যাচ্ছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রগুলো নিয়ে কাজ করছেন আবু শাহেদ ইমন। তিনি বলেন, সারা বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ কোটিরও বেশি (প্রায় ১৬ কোটি)। এই বিশালসংখ্যক দর্শকের সামনে এরআগে ইমপ্রেস থেকে সরাসরি নেটফ্লিক্সে স্থান করে নিয়েছিলো ‘কমলা রকেট’। তারই ধারাবাহিকতায় এবার ইমপ্রেস থেকেই নেটফ্লিক্সের মতো প্লাটফর্মে স্থান করে নিলো ‘ইতি তোমারই ঢাকা’। বাঙালি জাতির এই গর্বের দিনে ছবিটি নেটফ্লিক্সে আসায় সত্যিই আমরা গর্বিত।

১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইতি, তোমারই ঢাকা’। বর্তমানে রাজধানীর যমুনা ব্লকবাস্টারে চলছে ছবিটি।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর গেল এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

Reneta

ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, সুমি, শেহতাজসহ আরও অনেকে।

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইমপ্রেস টেলিফিল্মইয়াশ রোহানইরেশ যাকেরচ্যানেল আইনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলাসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT