চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে এসিড হামলার দায়ে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডনে এসিড হামলার দায়ে বাংলাদেশি যুবকের কারাদণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিড হামলার শিকার মুসা মিয়া

পূর্ব লন্ডনে এসিড হামলার দায়ে এক বাংলাদেশি যুবক ও তার সহযোগীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এসিড হামলা চালিয়ে দুই যুবকের জীবন হুমকির মুখে ঠেলে দেয়ায় আদালত তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের একজন বাংলাদেশি কাহা মিয়া (২৪), যাকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার সহযোগীর নাম জানা যায়নি। এই অপরাধের জন্য ওই সহযোগীর ৬ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে। এছাড়া তাকে কিশোর অপরাধ কেন্দ্রে রাখা হয়েছে।

আদালত জানায়, বাংলাদেশি বংশোদ্ভুত দুই যুবক মুসা মিয়া ও সাঈদ বাশার পূর্ব লন্ডনের একটি ভবনের ১১ তলা থেকে নিচে রাখা তাদের গাড়ি দেখছিলেন। সেসময় একদল যুবক তাদের গাড়িও ওপর উঠে লাফালাফি করছিল ও লাথি মারছিল। মুসা মিয়া তখন যুবকদের সামনে যায়। নিরাপত্তার জন্য বাশারও তার পাশে দাঁড়ায়।

Banglabid

এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেময় কাহা মিয়ার সহযোগী ব্যাগ থেকে এসিডের একটি বোতল বের করে কাহা মিয়াকে দেয়। কাহা মিয়া বোতল খুলে মুসা ও বাশারের ওপর নিক্ষেপ করে।

এতে বাশারের মুখ ও কাঁধ পুড়ে যায়। শক্তিশালি এসিডে তার শরীরে থাকা জ্যাকেটও পুড়ে যায়। আর মুসা মিয়ার চোখ ও মুখের কিছু অংশ পুড়ে যায়। এতে তিনি ২০ শতাংশ দৃষ্টি হারিয়ে ফেলেন।

এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের লন্ডন হাসপাতাল ও মোরফিল্ড চক্ষু হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানায়, এই এসিড হামলা ক্ষতিগ্রস্তদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তারা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। এ ঘটনার পর ক্ষতিগ্রস্তদের বেশ কয়েকটি সার্জারি হয়েছে। এমনকি মুসাকে ত্বক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দিনে ২২ ঘণ্টা প্লাস্টিকের মুখোস পড়ে থাকতে হয়েছে।

Reneta

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মুসা বলেন, দোষীদের আজীবন কারাদণ্ড হওয়া উচিত। যদি তাদের দীর্ঘমেয়াদী সাজা না হয় তাহলে লোকজন আবারও এসিড বহন করবে এবং মানুষের ওপর নিক্ষেপ করবে।

সাম্প্রতিক বছর গুলোতে ব্রিটেনে এসিড হামলার পরিমান বেড়ে গেছে। পুলিশের তথ্যমতে, ২০১৫ সালে ২৬১ টি এসিড হামলার ঘটনা ঘটে। গত বছর এর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪৫৮ তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিড হামলালন্ডন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়কর মেলায় বিভিন্ন সেবা নিয়ে ‘ভ্যাট অনলাইন’

পরবর্তী

অধিনায়কদের উইকেট ভাবনা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কদের উইকেট ভাবনা

বাজারে এখন মুরগির দামে সবজি!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT