চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এখন মুরগির দামে সবজি!

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:২২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

বাজারে শীতের সবজি আসা শুরু হলেও কমেনি দাম। বরং বিভিন্ন অজুহাতে একটার পর একটা সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতিকেজি নতুন আলু ১০০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর গাজর ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গড়ে এই সবজিগুলোর কেজিপ্রতি দাম পড়ে প্রায় ১১৯ টাকা। কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০-১২৫ টাকা। সেই হিসাবে এক কেজি ব্রয়লার মুরগির দামের সমান এক কেজি সবজির দাম। অর্থাৎ ক্রেতাদের এখন মুরগির দামেই কিনতে হচ্ছে সবজি। শুক্রবার রাজধানীর হাতিরপুল ও কারওয়ান বাজারে গিয়ে সবজি আর মুরগির দামের এই চিত্র দেখা গেছে।

তবে বাজারে দামের এই চিত্র দেখা গেলেও মহল্লায় দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিটি সবজির দাম প্রায় ১০-১৫ টাকা বেশি নিচ্ছে মহল্লার ভ্রাম্যমাণ বা ছোট দোকানিরা। অন্যান্য সবজির মধ্যে বেগুন কেজিপ্রতি ৭০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, চাল কুমড়া ৪০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা আর শশা, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাকরোল ও কচুরমুখী-এ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে।

এছাড়া ছোট আকারের ফুলকপি প্রতিপিস ২০-২৫ টাকায়, বাঁধাকপি পিস ২৫-৩০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, লেবু প্রতি হালি ২০-৪০ টাকা। পালংশাক ও লালশাক ২০ টাকা আর পুঁইশাক ও লাউশাকের আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দাম বেশি হওয়ায় অনেকে সবজির বদলে মুরগি কিনছেন। এমনই একজন মগবাজারের বাসিন্দা সেলিম হোসেন। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে মুরগি কিনতে এসে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। শীতকালীন নতুন সবজিগুলোর দাম তো ১০০ টাকার উপরে। প্রায় এক মাস ধরে সবজি কেনা কমিয়েছি। তুলনামূলক দাম কম থাকায় মুরগিই এখন ভরসা।

সবজির অস্বাভাবিক দাম বাড়ার সহজ উত্তর ব্যবসায়ীদের। চিরাচরিত অজুহাত দিয়ে তারা বলেন, বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম। আগের তুলনায় পরিবহন ভাড়া বেশি। তাই সবজির দাম বাড়তি।

Reneta

তিনি বলেন, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তা কি ভুলে গেছেন? সেসময় অনেক ফসল নষ্ট হয়েছে। আর রাস্তায় জাগায় জাগায় চাঁদা তো দেয়া লাগেই। দাম তো এসব কারণেই বাড়ে।

তবে কিছুটা স্বস্তি দেখা গেছে, মরিচ ও পেঁয়াজে। দাম কিছুটা কমে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৩ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় আর মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে চালের দামও কমেছে ১-২ টাকা। মোটা স্বর্ণা চাল প্রতি কেজি ৪৪-৪৫ টাকা, পারিজা চাল ৪৩-৪৪ টাকা, মিনিকেট ৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৪৮-৫০ টাকা, নাজিরশাইল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজারদরমুরগিসবজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT