চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কদের উইকেট ভাবনা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সিলেট থেকে: সাকিব আল হাসান বেশ কিছুক্ষণ সেন্টার উইকেটে ব্যাটিং করলেন। স্বাচ্ছন্দ্যে উড়িয়ে মেরে সীমানা ছাড়া করলেন বেশ কয়েকটি বল। অনুশীলন শেষে জানালেন সিলেটের উইকেট ব্যাটিং সহায়ক।

মাশরাফী বিন মোর্ত্তজা উইকেট দেখেছেন সকালেই। দুইজনই মনে করছেন বিপিএলের নতুন ভেন্যু সিলেটের উইকেট হবে ফ্ল্যাট।

সিলেটে প্রথমবারের মতো হচ্ছে বিপিএল। চার-ছক্কার জমজমাট লড়াই উপহার দিতে প্রস্তুত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। মাঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন সিলেট পর্বে হবে রান-উৎসব।

Banglabid

‘ভাল ব্যাটিং উইকেটই হবে। বেশ ভাল রানও হবে। গ্রাউন্ডও অতো বড় না। দুই টিমেই ভাল ভাল প্লেয়ার আছে। আশা করি খুব ভাল একটা ম্যাচ হবে।’ মন্তব্য সাকিবের।

সিলেট স্টেডিয়ামের উইকেট সাধারণত কিছুটা বাউন্সি হয়ে থাকে। তবে টি-টুয়েন্টি আসর হওয়ায় রানের প্রত্যাশা সবার। যে কারণে উইকেট থেকে ঘাস কমিয়ে আনা হয়েছে।

মাশরাফীর মতে দিনের ম্যাচে কিছুটা বাউন্স মিললেও রাতের ম্যাচে উইকেট হয়ে যাবে ফ্ল্যাট, ‘বাংলাদেশের আবহাওয়ায় বাউন্সি উইকেট সম্ভব না। বিশেষ করে টেস্টে পাঁচ দিন বাউন্সি উইকেট সম্ভব না। ঘাস থাকলেও তা পরে মরে যায়। শেষ পর্যন্ত উইকেট ফ্লাটই হয়ে যায়। ম্যাচের শুরুতে কিছুটা থাকতে পারে। তবে টি-টুয়েন্টিতে কখনো কখনো হতে পারে। কারণ কম সময়ের খেলা। তবে একই উইকেটে দ্বিতীয় ম্যাচে আবার ফ্লাটই হবে।’

Reneta

শনিবার দুপুরে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটস খেলবে নাসির হোসেনের দল সিলেট সিক্সার্সের বিপক্ষে। রাতের ম্যাচে রংপুর খেলবে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংসের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT