চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটর কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
র‌্যাব

বাংলাদেশ র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর।

যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমক্রেটিক দলের সিনেটর বব মেনেনডেজ এবং রিপাবলিকান দলের সিনেটর টড ইয়াং এর নেতৃত্বে সিনেটের আটজন সদস্য এই আহ্বান জানিয়েছেন। তারা মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য।

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির ওয়েবসাইট সূত্রে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।

Banglabid

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন সিনেটরদের অভিযোগ ২০১৫ সাল থেকে র‌্যাব ৪০০ এরও বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের কাছে লেখা চিঠিতে সিনেটররা আহ্বান জানান যেন র‌্যাব এর সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সিনেটররা চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচনের কয়েক মাস আগে সরকার মাদকদ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর র‌্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে। 

Reneta

বিচার বহির্ভূত, তাত্ক্ষণিক এবং দ্রুত হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারসহ জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে ইচ্ছাকৃত নীতি এবং তারা সরকারকে এটা বন্ধ করে আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে সরকার এই সব বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং কোন বিচার ছাড়াই অব্যাহতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সিনেটাররা আরও বলেছেন যে বিচার বহির্ভূত হত্যকাণ্ড ছাড়াও, জাতিসংঘের বিশেষজ্ঞ, সাংবাদিক এবং মানবাধিকার গোষ্ঠিগুলোর কাছে জোর করে গুম করা এবং নির্যাতন করার প্রমাণ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রর‌্যাবসিনেটর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন হলিউড ছবিতে প্রিয়াঙ্কা

পরবর্তী

র‍্যাশফোর্ডের ১৯ মিনিটের ঝড়

পরবর্তী

র‍্যাশফোর্ডের ১৯ মিনিটের ঝড়

২৫ দেশে দুই ছবির শুটিং করবেন টাইগার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT