চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: মিয়ানমারের নেতাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-মিয়ানমার-মানবতাবিরোধী অপরাধ-অ্যামনেস্টি-ইন্টারন্যাশনাল

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল মিয়ানমারে বৈঠক করেছে দেশটির উচ্চ স্থানীয় রাজনৈতিক নেতা, সেনাপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে।

১৫ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে আলাদাভাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করে।

এরপর নিরাপত্তা পরিষদের এই সদস্যরা মিয়ানমারের সুশীল সমাজ ও সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসেন বলে নিউইয়র্কে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক।

Banglabid

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের রাখাইন রাজ্য পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। ২০১৭ সালে এই রাখাইনেই সেনা সদস্য ও সমর্থিত বাহিনীর চালানো নৃশংস হত্যাযজ্ঞে রোহিঙ্গারা পালিয়ে সীমান্তবর্তী বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে।

রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
সোমবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেন নিরাপত্তা পরিষদের সদস্যরা

মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার আগে নিরাপত্তা পরিষদের  সভাপতি গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাসের নেতৃত্বে দলটি সোমবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় দেখা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের কাছ থেকে বড় ধরনের ভূমিকা পালনের আশা করছে বাংলাদেশ।

Reneta

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারকে জোরালো চাপ সৃষ্টিরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার যে চুক্তি করেছে সে অনুযায়ী মিয়ারমারের কাজ করা উচিৎ বলেও বৈঠকে মন্তব্য করেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদরোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ক্যারিবীয়দের হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

পরবর্তী

শ্রমিক আন্দোলনকে নিস্তব্ধ করতে মে দিবসকে বেছে নিয়েছে সরকার: নজরুল ইসলাম

পরবর্তী

শ্রমিক আন্দোলনকে নিস্তব্ধ করতে মে দিবসকে বেছে নিয়েছে সরকার: নজরুল ইসলাম

রিয়ালের মাঠে রেফারি নিয়ে শঙ্কায় মুলার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT