চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাদা পোশাকের ফরম্যাটে এই প্রথমবার শীর্ষ আটে জায়গা করে নিল টাইগাররা। বাংলাদেশের উন্নতিতে একধাপ পিছিয়ে ৯ নম্বরে চলে গেছে ক্যারিবীয়রা।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিরাট কোহলির ভারত। দুই নম্বরে আছে সাউথ আফ্রিকা।

আইসিসি প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে ৮ পয়েন্ট। তাদের পয়েন্ট ৬৭।

চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হারের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তারপরও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে আইসিসির বার্ষিক হালনাগাদে।

এবারের হালনাগাদে ২০১৪-১৫ মৌসুমের ফলাফল বিবেচনায় নেয়া হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে ৫০ শতাংশ। এই হিসাবেই ক্যারিবীয়দের টপকে যায় বাংলাদেশ।

২০১৫ সালের শুরু থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড খুব একটা পার্থক্য ছিল না। এই সময়ে বাংলাদেশ তাদের ১৮টি টেস্টে তিনটিতে জয় পায় এবং ৯টিতে হারে। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ২৮ টেস্টের পাঁচটি জয়ের বিপরীতে ১৮টিতে হারে।

Reneta

৩ এপ্রিল পর্যন্ত ছিল আইসিসি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটের সর্বশেষ সময়। এ সময় পর্যন্ত ফলাফললের ভিত্তিতেই তৈরি করা হয়েছে নতুন র‌্যাঙ্কিং। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৪টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমেছে ৫। জিম্বাবুয়ের ১ পয়েন্ট বাড়লেও তাদের মোট পয়েন্ট ২। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ব্যবধান ৬৫। সুতরাং, তারা রয়েছে ১০ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে মাত্র ১১ রেটিং পয়েন্ট ব্যবধানে এগিয়ে পাকিস্তান। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরো সংহত করেছে ভারত। তাদের পয়েন্ট বেড়েছে ৪টি। ১২৫ পয়েন্ট এখন বিরাট কোহলিদের।

দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে। প্রোটিয়াদের পয়েন্ট ১১২। তাদের রেটিং পয়েন্ট কমেছে ৫। তবুও তারা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়েছে ৪টি। অজিদের মোট পয়েন্ট ১০৬।

নিউজিল্যান্ডের পয়েন্ট রয়েছে স্থির। বাড়েওনি, কমেওনি। কিউইদের পয়েন্ট ১০২।র‍্যাঙ্কিংয়ের পাঁচে ও ছয়ে থাকা দুটি দল যথাক্রমে ইংল্যান্ড (৯৮ রেটিং পয়েন্ট) ও শ্রীলঙ্কা (৯৪ রেটিং পয়েন্ট)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট র‌্যাঙ্কিংবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT