চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের মাঠে রেফারি নিয়ে শঙ্কায় মুলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদকে হতাশার নিশ্চয়তা দিচ্ছেন টমাস মুলার। সেই সঙ্গে গত মৌসুমে সান্টিয়াগো বার্নাব্যুতে কয়েকটি সিদ্ধান্তের কথা রিয়ালসহ সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি।

কোচ ইয়ুপ হেইঙ্কেস এবং সতীর্থদের মতোই কিয়েভের ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মুলার। তবে এই পথে গত বছর বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের কথা স্মরণ করে শঙ্কিত তিনি।

গত মৌসুমে রিয়ালের মাঠের ওই ম্যাচে রোনালদোদের দুটি গোলই ছিল অফসাইড থেকে। রেফারির সেই সিদ্ধান্তে এখনো হতাশ মুলার। তাই স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে আরেকটি লড়াইতে নামার আগে গত বছরের ঘটনা স্মরণ করিয়ে দেন তিনি, ‘সবাই জানে গত বছর এখানে (বার্নাব্যু) কি ঘটেছে, মাদ্রিদ দুটি অফসাইড গোল পেয়েছিল।’

শুধু নিজেদের ম্যাচই নয়, মুলার মনে করিয়ে দেন জুভেন্টাসের কথাও। বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভদের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টিতে গোল পেলে জিতে যায় রিয়াল।

মুলার বলেন, ‘জুভেন্টাস পেনাল্টি… আশা করি এমন পরিবেশ অফিসিয়ালদের প্রভাবিত করবে না। তবে আমরা খেলার উপরই মনোযোগ দেব, কারণ ইতিমধ্যে আমরা অনেক বেশি চাপে আছি।’

গত মৌসুমের সেই বিতর্কিত গোলের ছবি

প্রথম লেগে অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন মুলার। তাই নিজেকে কিছুটা ‘অপরাধী’ও মনে করছেন। তিনি এও জানেন, দ্বিতীয় লেগে রিয়ালকে আরো বেশি চেপে ধরতে হবে, ‘আমরা প্রথম লেগটা বিশ্লেষণ করে দেখেছি দ্বিতীয় লেগে কি করতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে, শুরুতে গোল করে রিয়ালকে আঘাত করতে হবে।’

Reneta

মুলারের কোচ হেইঙ্কেস বলেছেন, ‘ম্যাচের ফলাফল নির্ধারণ করবেন মাঠের খেলোয়াড়রা, রেফারি নয়।

অ্যালিয়েঞ্জ অ্যারেনার প্রথম লেগে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে যেতে হলে গ্যালাকটিকোদের অন্তত ২-০ গোলে হারাতে হবে বাভারিয়ানদের। আর সরল হিসেবে ড্র করতে পারলেই হ্যাটট্রিক শিরোপার পথে আরো একধাপ এগিয়ে যাবে জিনেদিন জিদানের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT