চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে তল্লাশি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭ জন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

সংঘর্ষে নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, বালুখালী-২ ক্যাম্পের মোঃ ইদ্রীস (৩২), বালুখালী-১ ক্যাম্পের ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প-১৮’র আজিজুল হক (২৬) ও মোঃ আমীন (৩২)। বাকি ৩ জনের পরিচয় এখনও জানা যায় নি।

এসপি শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। সাত জন নিহত হয়েছে। আরও ৭ জনকে আহত অবস্থা এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনার পর থেকেই মুলত বেশ কিছুদিন ধরেই অশান্ত কুতুপালংসহ আশপাশের রোহিঙ্গা ক্যাম্পগুলো। একদিন আগেই গ্রেপ্তার করা হয় ৭ রোহিঙ্গাকে।

এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার ভোরে উখিয়ায় ১৮নং ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনার পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী অপরাধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের দেশে খেলছে আরও একটি বাংলাদেশ দল

পরবর্তী

ঘুরে দাঁড়াচ্ছে পীরগঞ্জে সহিংসতার শিকার পরিবারগুলো

পরবর্তী
পীরগঞ্জে সহিংসতার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়াচ্ছে পীরগঞ্জে সহিংসতার শিকার পরিবারগুলো

বাংলাদেশি ও কানাডিয়ান বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা বেড়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT