চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশ আর কতদিন বহন করবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক জান্তার জাতিগত নিধনের শিকার হয়ে প্রতিবেশি রোহিঙ্গাদের মানবিক সংকটে বাংলাদেশ তাদের পাশে দাঁড়ালেও শুরু থেকেই বাংলাদেশের বড় ধরণের অর্থনৈতিক এবং সার্বিক ক্ষতির বিষয়টি ছিল আশঙ্কার। আর রোহিঙ্গা সংকট সাময়িক কোন সমস্যা না হওয়ায় এবার অর্থনীতিবিদরাও এই বিষয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন। স্রোতের মতো আসা রোহিঙ্গাদের কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশ বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। বাড়তি প্রশাসনিক ব্যয়, পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়া এবং স্বাস্থ্য ঝুঁকিসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বাড়তে পারে বলে চ্যানেল আই অনলাইনের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একইরকম কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে তিনি বলেছেন: মিয়ানমার থেকে এখনও স্রোতের মতো রোহিঙ্গারা আসছে। কিন্তু বাংলাদেশের পক্ষে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করা সম্ভব নয়। জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে অথবা অন্য কোন দেশে স্থানান্তর করার জন্য তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান। ওবায়দুল কাদেরের বক্তব্যকে আমরা যথাযথ বলে মনে করি। মিয়ানমারের সৃষ্টি করা সমস্যার দায় কোনভাবেই বাংলাদেশের হতে পারে না। রোহিঙ্গাদের বিপদে বাংলাদেশ মানবিক ভূমিকা পালন করে এলেও অন্য কোন দেশ কিংবা জাতিসংঘসহ আন্তর্জাতিক কোন সংস্থার পক্ষ থেকে আমরা এরকম বড় কোন ভূমিকা দেখছি না। এটা বাস্তব যে, এত ছোট আয়তনের একটি দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপ সামাল দেওয়া কোনভাবেই সম্ভব নয়। এছাড়া রোহিঙ্গা স্রোতের সঙ্গে আসা অস্ত্র ও ইয়াবাসহ আরও অনেক বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বিক রাষ্ট্রীয় ঝুঁকিও রয়েছে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবিক সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ইস্যুতে বাংলাদেশকে দেওয়া নিজেদের সকল প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার সম্ভাবনার সংবাদও সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এ বিষয়ে সরকারকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে বলে আমরা মনে করি। তাদের জন্য বাংলাদেশের ঋণের বোঝা না বাড়িয়ে বরং কূটনৈতিক সম্পর্ক জোরদার করে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের পথে হাঁটতে হবে বলে মনে করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের যৌথসভায় সংলাপ প্রস্তাবনা বিষয়ে কী থাকছে?

পরবর্তী

‘শেষ পর্যন্ত লড়াই’কে সাফল্য মানছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ও কোচ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেষ পর্যন্ত লড়াই’কে সাফল্য মানছে বাংলাদেশ

সুপ্রিম কোর্টের বিবৃতি নিয়ে প্রশ্নোত্তরে আইনজীবী ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি যাবার আগে যে কথা বলে গেলেন

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT