চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার এসপিএম স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল পাইপলাইনের মাধ্যমে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপনে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের সঙ্গে রোববার কাঠামো চুক্তি (এফএ) করতে যাচ্ছে সরকার।

এসপিএম প্রকল্পটি বাস্তবায়ন হলে তেল চুরি বন্ধ করা যাবে। একই সঙ্গে বঙ্গোপসাগরে বিদেশ থেকে আসা জাহাজগুলো থেকে অপরিশোধিত তেল স্বল্প সময়ে খালাস করা সম্ভব হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং রোববার সকাল ১০ টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

Banglabid

সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা বাসস জানায়, ডাবল পাইপলাইন স্থাপনের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) । প্রকল্পটিতে চীনের এক্সিম ব্যাংক ৫ হাজার কোটি টাকা অর্থ যোগান দেবে।

কম সময়ে এবং আরো বেশি সক্ষমভাবে গভীর সমুদ্র থেকে আমদানি করা অপরিশোধিত তেল পাইপলাইনের মাধ্যমে খালাস করার লক্ষ্যে এই প্রকল্পটির নকশা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বছরে ১ হাজার কোটি টাকা ব্যয় সংকোচনে এই প্রকল্পটি গ্রহণ করেছে।

Reneta

তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে তেল চুরি বন্ধ এবং বঙ্গোপসাগরে বিদেশ থেকে আসা জাহাজ থেকে অপরিশোধিত তেল স্বল্প সময়ে খালাস করে তা দেশব্যাপী সরবরাহে সাহায্য করবে।

প্রকল্প সূত্র জানায়, চুক্তি অনুযায়ী সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এই এসপিএম নির্মাণ কাজ সম্পাদিত হবে।

এর আগে গত বছর ৮ ডিসেম্বর এসপিএম স্থাপনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও চীনের পেট্রোলিয়াম ফার্ম-‘চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো (সিপিপিবি), প্রকৌশল, ক্রয়, নির্মাণ ও কমিশনিং চুক্তি সম্পাদিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেশি সেক্স-এ অভ্যস্ত মারিজুয়ানায় আসক্তরা

পরবর্তী

‘বাতিল’ স্ট্যাটাস ফিরে পাওয়ার পথে নেদারল্যান্ডস

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাতিল’ স্ট্যাটাস ফিরে পাওয়ার পথে নেদারল্যান্ডস

খামারবাড়ি ভবনের ধ্বংসাবশেষ, ভাঙা ইট ও ধ্বংসপ্রাপ্ত দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওই দেখা যায় জানালায় আলো, হঠাৎ খামারবাড়ি

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT