চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ‘৭০০’র ম্যাচে হেরে গেছে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র এক গোল দূরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ৭০০তম গোল ছুঁতে। তার অনন্য এই মাইলফলক স্পর্শের ম্যাচে হেরে বসেছে পর্তুগাল। তাদের হারিয়ে ইউরো-২০২০ এর মূলপর্ব নিশ্চিত করেছে ইউক্রেন।

সোমবার রাতে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগিজদের ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। একই রাতে দারুণ খেলা ইংল্যান্ড ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বুলগেরিয়াকে। আর তুরস্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ঘরের মাঠের এই হারের রাতে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৭০০-এর মাইলফলকে নাম লেখান সিআর সেভেন। জাতীয় দলের হয়ে ৯৫টি গোল করা রোনালদো পর্তুগাল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে অসাধারণ রেকর্ডটি স্পর্শ করলেন।

Banglabid

ইউক্রেনকে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে দেন রোমান ইয়ারেমচুক। আর ২৭ মিনিটে আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো ব্যবধান দ্বিগুণ করেন। পরে রোনালদোর গোল একটি ব্যবধান কমায়।

এই জয়ের পর ‘বি’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্টে শীর্ষে ইউক্রেন। এক ম্যাচ কম খেলে পর্তুগাল ১১ পয়েন্টে দুইয়ে। ৬ ম্যাচে সার্বিয়া ১০ পয়েন্টে তিনে। মূলপর্বে ওঠার লড়াইয়ে সার্বদের সাথেই লড়াইটা হচ্ছে পর্তুগিজদের।

অন্যদিকে, ইংল্যান্ডের বড় জয়ে জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং, ম্যাচের ৪৫ ও ৬৯ মিনিটে। তার আগে সপ্তম মিনিটেই খাতা খুলেছিলেন মার্কাস র‌্যাশফোর্ড। ২০ মিনিটে রস বার্কলে ব্যবধান দ্বিগুণ করেন, ৩২ মিনিটে তৃতীয় গোলটিও তারই। বাকি গোলটি হ্যারি কেনের, ম্যাচের ৮৫ মিনিটে।

Reneta

এই জয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ইংল্যান্ড। সমান ম্যাচে ১২ পয়েন্টে দুইয়ে চেক রিপাবলিক, আর ১১ পয়েন্টে তিনে কসোভো।

রাতের অন্য ম্যাচে, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তুরস্কের বিপক্ষে। প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের ৭৬ মিনিটে অলিভিয়ের জিরুদের গোলে অবশ্য লিড নিয়েছিল ফরাসিরাই। কিন্তু ৮২ মিনিটে কান আহান গোল পেলে পয়েন্ট হারাতে হয় তাদের।

গ্রুপ ‘এইচ’তে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তুরস্ক। সমান ম্যাচে সমান পয়েন্টে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে ফ্রান্স। আইসল্যান্ড ১৫ পয়েন্ট নিয়ে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডপর্তুগালফ্রান্সরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘স্বরশ্রুতি’র পরিবেশনা

পরবর্তী

ইসলামপুর থেকে ৫ কোটি টাকার চোরাই বন্ডেড ফেব্রিকস জব্দ

পরবর্তী
ইসলামপুর-বন্ডেড ফেব্রিকস জব্দ

ইসলামপুর থেকে ৫ কোটি টাকার চোরাই বন্ডেড ফেব্রিকস জব্দ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সন্তান-সন্ততিগণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT