বিনোদন

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘স্বরশ্রুতি’র পরিবেশনা

দশ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মঙ্গলবার সন্ধ্যায় থাকছে স্বরশ্রুতি'র আবৃত্তি প্রযোজনা 'মানুষেরা মানুষের পাশে'...

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘স্বরশ্রুতি’র পরিবেশনা

বাংলাদেশ ও ভারতের জনগণের মাঝে মৈত্রীবন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। দশ দিনব্যাপী এই উৎসবে মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রয়েছে স্বরশ্রুতি’র আবৃত্তি প্রযোজনা ‘মানুষেরা মানুষের পাশে’।

এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে হবে স্বরশ্রুতির এই আবৃত্তি প্রযোজনা। যার গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন মীর মাসরুর জামান রনি।

শুক্রবার থেকে ৮ম বারের মতো শুরু গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবটি জমিয়ে রাখছেন দু’দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদল এবং ভারতের চারটি দলসহ আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটকের ১২১টি সংগঠনের প্রায় চার হাজার শিল্পী অংশ নিচ্ছেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চনাটক, পথনাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য, মূকাভিনয়ের আয়োজন থাকছে প্রতিদিন। উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

বিষয়:গঙ্গা যমুনা শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…