চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জােড়া গােলেও রিয়ালের কষ্টের জয়

রেজাউল করিম রেজাউল করিম
৮:৫৬ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর জােড়া গোলের পরও কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ। পর্তুগীজ তারকার নৈপুণ্যেই লা লিগায় টানা ষষ্ঠ জয় পেয়েছে গ্যালাকটিকোরা। স্পোটিং গিজনের বিপক্ষে ঘাম ঝরানো ম্যাচে ২-১ গােলে জিতছে জিদানের শিষ্যরা।

মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিকের পর গিজনের বিপক্ষে রিয়ালের দুটি গোলই করেছেন রোনালদো। এ নিয়ে চলতি লিগ মৌসুমে ১০ ম্যাচে ১০ গোল করলেন রোনালদো। একই সঙ্গে বার্সার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে পেছনে ফেলে শীর্ষ লিগ গোলদাতার আসনে জায়গা করে নিলেন সিআর সেভেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সামনে শক্ত প্রতিরোধ গড়েছিল গিজন। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় তারা। ৩৫ মিনিটে একটি গোল শোধ দিয়ে রিয়ালকে অস্বস্তিতে ফেলেছিল অতিথিরা। কার্লোস কারমোনার ওই গোলের পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল গিজনের সামনে। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে পেনাল্টি পায় তারা। কিন্তু দুজে কোপ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।real

Banglabid

রিয়ালের শুরুটা অপ্রত্যাশিতভাবে ভালো ছিল। মাত্র পাঁচ মিনিটে লুকাস ভাজকুয়েজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। রোনালদো সহজেই পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষককে। পর্তুগিজ তারকার সামনে আরেকবার সুযোগ আসে ১৮ মিনিটে। হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২৬ পয়েন্ট নিয়ে তাদের পরে বার্সেলোনা। ব্যবধান আবার চারে নামিয়ে আনতে হলে কাতালান জায়ান্টদের কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। আজ প্রতিপক্ষের মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।vilarial

লা লিগায় রাতের অন্য ম্যাচে সেভিয়া ২-১ গোলে ভিলারিয়াল, এসপানিয়ল ৩-০ গোলে লেগানিস, মালাগা ৪-৩ দেভের্তিভো এবং এইবার ৩-১ গোলে রিয়াল বেটিসকে হারিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক পানি সম্মেলনে অংশ নিতে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

চতুর্থ চ্যারিটি টাইগার গলফ টুর্নামেন্ট শুরু

পরবর্তী

চতুর্থ চ্যারিটি টাইগার গলফ টুর্নামেন্ট শুরু

উৎসবের তৃতীয় রাতের মূল আকর্ষণ শিক্ষার্থীদের দলীয় সরোদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT