বাংলাদেশ

আন্তর্জাতিক পানি সম্মেলনে অংশ নিতে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পানি সম্মেলনে অংশ নিতে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরি প্রেসিডেন্ট ডক্টর জানোস এডার এর আমন্ত্রণে  রোববার সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে যোগ দেয়া ছাড়াও হাঙ্গেরির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ইকোনোমিক ফোরাম উদ্বোধন করবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন।

বিষয়:পানি সম্মেলন শেখ হাসিনা হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…