চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর মদ্রিচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মেসি পাচ্ছেন না; এমন ইঙ্গিত আগে থেকেই ছিল। কিছুটা সম্ভাবনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ পর্যন্ত তাকে দুই নম্বরে ঠেলে বিজয়ী হয়েছেন রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। গত এক দশকের বেশি সময়ে রোনালদো এবং মেসির বাইরে এই প্রথম কেউ ব্যালন ডি’অর জিতলেন।

সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এ পুরস্কার তুলে দেয়া হয় মদ্রিচের হাতে। প্রতি বছর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ পুরস্কারটি দিয়ে থাকে।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন এবং ফিফা একসঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিত। তখন নাম ছিল ফিফা ব্যালন ডি’অর। ফ্রেঞ্চ ম্যাগাজিনের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফিফা এককভাবে বর্ষসেরা পুরস্কারের প্রচলন করে। ব্যালন ডি’অর আলাদাভাবে দেয়া হয়।

Banglabid

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলার আগে ৩৩ বছর বয়সী মদ্রিচ রিয়ালের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। চলতি বছর উয়েফার বর্ষসেরা এবং ফিফার ‘দ্য বেস্ট’ও জিতেছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপে মদ্রিচ দারুণ ধারাবাহিক ফুটবল উপহার দেন। দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান একটি। জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

রোনালদো, মেসির বাইরে সর্বশেষ এই পুরস্কার জেতেন ব্রাজিল এবং এসি মিলানের সাবেক খেলোয়াড় কাকা। সেটি ২০০৭ সালের কথা।

Reneta

এবছর মেসি আছেন পাঁচ নম্বরে। গ্রিজম্যান তৃতীয়। এমবাপে চতুর্থ।

সেরা ১৩
প্রথম: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)
দ্বিতীয়: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস, পর্তুগাল)
তৃতীয়: গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্রোয়েশিয়া)
চতুর্থ: কাইলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)
পঞ্চম: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
ষষ্ঠ: মোহামেদ সালাহ (লিভারপুল, মিশর)
সপ্তম: রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
অষ্টম: এডেন হ্যাজার্ড (চেলসি, বেলজিয়াম)
নবম: কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
দশম: হ্যারি কেন (টটেনহ্যাম, ইংল্যান্ড)
একাদশ: এনগোলো কন্তে (চেলসি, ফ্রান্স)
দ্বাদশ: নেইমার (পিএসজি, ব্রাজিল)
ত্রয়োদশ: লুইস সুয়ারেজ (বার্সেলোনা, উরুগুয়ে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যালন ডি’অর ২০১৮লিড স্পোর্টসলুকা মদ্রিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশিত হল ৯ম জাতীয় সংসদে শেখ হাসিনার বক্তৃতা সমগ্র

পরবর্তী

মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ফুটবলের জয়: মদ্রিচ

পরবর্তী

মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ফুটবলের জয়: মদ্রিচ

জর্জ এইচ ডব্লিউ বুশ-সিনিয়র বুশ-ডোনাল্ড ট্রাম্প-শ্রদ্ধা

সিনিয়র বুশকে শ্রদ্ধা জানালেন ট্রাম্প-মেলানিয়া

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT