চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ফুটবলের জয়: মদ্রিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত দশ বছরে লড়াইটা সীমাবদ্ধ থেকেছে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই। এই সময়ে তারা ভাগাভাগি করে নিয়েছেন ব্যালন ডি’অর খেতাব। দু’জনেই পাঁচবার করে জিতেছেন। এবার তাতে ভাগ বসান লুকা মদ্রিচ।

ফিফা বর্ষসেরার মতো ব্যালন ডি’অরও জিতেছেন ক্রোয়েশিয়ার তারকা। যিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করেন। তালিকায় মেসি থাকেন পঞ্চম ও রোনালদো দ্বিতীয় স্থানে।

মেসি-রোনালদোর আধিপত্যের এই অবসানকে ‘ফুটবলের জয়’ বলছেন খেতাবজয়ী মদ্রিচ।

ট্রফি হাতে তোলার পর ক্রোয়েট অধিনায়ক বলেন, ‘তারা দুজন(মেসি-রোনালদো) গত বছরে ছিলেন একটা বিশেষ স্তরে। আগে বেশ কয়েকজন খেলোয়াড়, বিশেষ করে জাভি (জাভি হার্নান্দেজ), ইনিয়েস্তা (আন্দ্রেস ইনিয়েস্তা) অথবা ওয়েসলি (ওয়েসলি স্নাইডার) ব্যালন ডি’অর জিততে পারতেন। কিন্তু সেটা হয়নি।’

এরপরই বিশ্বকাপের সেরা ফুটবলারের মন্তব্য, ‘অবশেষে মানুষ পেয়েছে, কিন্তু আমি জানি না, তারা অন্যকিছু চেয়েছিল কিনা। তবে আমি মনে করি, এই রাত ফুটবলের জন্য একটি জয়।’

অনেক কথার মধ্যে নিজের সুখের কথা জানাতেও ভোলেনি রিয়াল মাদ্রিদ তারকা। বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুশি। তবে এই পুরস্কার সেই সমস্ত খেলোয়াড়েরও, যারা জেতার যোগ্য ছিলেন কিন্তু শেষ পর্যন্ত হয়নি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অরলিওনেল মেসিলিড স্পোর্টসলুকা মদ্রিচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT