চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়র বুশকে শ্রদ্ধা জানালেন ট্রাম্প-মেলানিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
জর্জ এইচ ডব্লিউ বুশ-সিনিয়র বুশ-ডোনাল্ড ট্রাম্প-শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে দেশের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এর আগে ২১ বার তোপধ্বনির পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় টেক্সাস থেকে রাষ্ট্রপতির বিশেষ ফ্লাইট এয়ারফোর্স ওয়ানে করে রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্ট বুশকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে নেয়া হয়। তার মরদেহের প্রতি বিশেষ সম্মান জানাতে ফ্লাইটের নাম সাময়িকভাবে বদলে স্পেশাল এয়ার মিশন ৪১ রাখা হয়।

ট্রাম্প ও মেলানিয়া অল্প সময়ের জন্য ক্যাপিটলে ছিলেন। তারা চলে যাওয়ার পর থেকে সিনিয়র বুশের মরদেহ মঙ্গল এবং বুধবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্যে ক্যাপিটল হিলেই রাখা হবে।

বুধবার শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা হবে। বুশ পরিবারের সঙ্গে নানা দ্বন্দ্ব থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প সস্ত্রীক ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

সেখান থেকে সিনিয়র বুশকে টেক্সাসে নিয়ে নিজ বাড়ির আঙিনায় স্ত্রী বারবারার পাশে কবর দেয়া হবে।

শুক্রবার টেক্সাসের হিউস্টনে নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে মারা যান জর্জ এইচ ডব্লিউ বুশ। বুধবার প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট বুশের স্মরণে জাতীয় শোক এবং জাতীয় পতাকা আগামী ৩০দিন অর্ধনমিত রাখার ঘোষণা করেছেন ট্রাম্প।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ বুশজর্জ বুশ সিনিয়রডোনাল্ড ট্রাম্পমার্কিন সাবেক প্রেসিডেন্টসিনিয়র বুশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT