চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙা-গড়ার কারিগর ‘মিশরীয় মেসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের বিপক্ষে চূড়ান্ত বিস্ফোরণের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে এএস রোমার। যদিও বিস্ফোরণটা ঘটিয়েছেন তাদেরই এক সাবেক খেলোয়াড় মোহাম্মেদ সালাহ। যিনি চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত ইতিহাসকে রোমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন।

রোমার বিপক্ষে জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্ট করেছেন সালাহ। জোড়া গোল করার সুবাদে চলতি মৌসুমে রোনালদোকে (৪২) টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর সর্বোচ্চ ৪৩ গোলের মালিক এখন তিনি। ম্যাচে লিভারপুল জিতেছে ৫-২ গোলে।

২০০৭-০৮ মৌসুমে ৪২ গোল করে ইংল্যান্ডে তো সেরা হয়েছিলেনই। সেই সঙ্গে রোনালদো তুলে নিয়েছিলেন ব্যালন ডি’অরও। সিআর সেভেনকে ছাড়িয়ে এবার সে পথেই হাঁটছেন সালাহ।

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে করেছেন ১০ গোল, যা এই টুর্নামেন্টে কোনো লিভারপুল ফুটবলারের সর্বোচ্চ গোল। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ইতিহাসের সেমিফাইনালে এর আগে কখনো এক ম্যাচে ২ গোল এবং ২ অ্যাসিস্ট করতে পারেননি কোনো ফুটবলার। নতুন এ ইতিহাসও ঘরের মাঠ অ্যানফিল্ডেই গড়েছেন সালাহ।

সালাহর সামনে এখন হাতছানি দিচ্ছে লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। ইউয়ান রাশ ৪৭ গোল করেছিলেন। সালাহ তার ৪ গোল পেছনে অবস্থান করছেন।

এতো গেল শুধু সালাহর রেকর্ডের কচড়া। অলরেডরা রোমাকে হারানোর দিনে আরো কিছু রেকর্ডের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম ১১টি ম্যাচ খেলে ১০ গোল করার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো। এছাড়া মেসি-নেইমারের পর দ্বিতীয় জুটি হিসেবে সালাহ এবং ফিরমিনো এক মৌসুমে দুজনেই দশ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন।

Reneta

এই ম্যাচে গোল করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ভিন্ন ভিন্ন ম্যাচেও গোলের রেকর্ড গড়েছেন সালাহ। এর আগে লিভারপুলের হয়ে এই কীর্তি ছিল শুধু স্টিভেন জেরার্ডের। রোমার সাবেক ফরোয়ার্ড মৌসুমে ১০ গোল জেরার্ডের আরো একটি রেকর্ড স্পর্শ করেন।

ম্যাচে সালাহ ভেঙেছেন আফ্রিকান রেকর্ডও। এতদিন ইউরোপিয়ান টপ ক্লাবগুলোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়ানো তারকা ছিলেন স্যামুয়েল ইতো। ক্যামেরুন তারকাকে পেছনে ফেলে এবার চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে প্রথম আফ্রিকান হিসেবে ১০ গোল করলেন সালাহ। ৯ গোল নিয়ে এতদিন আফ্রিকানদের শীর্ষে ছিলেন বার্সেলোনার সাবেক তারকা ইতো। ২০১০-১১ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ৯ গোল করেছিলেন ইতো।

রোনালদোর ৪৩ গোলের রেকর্ড ভেঙে এখন রুদ ফন নিস্টলরয়ের দিকে ছুটছেন সালাহ। এক ইংলিশ মৌসুমে ৪৪ গোল নিয়ে সবার উপরে বসে আছেন নেদারল্যান্ডস তারকা। আর মাত্র এক গোল করতে পারলেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ডাচ সুপারস্টারের গড়া আসনটা ছিনিয়ে নেবেন রেকর্ড ভাঙা-গড়ার কারিগর হয়ে ওঠা ‘মিশরীয় মেসি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ইরানের সঙ্গে ওবামার পরমাণু চুক্তিটি ‘উদ্ভট’: ট্রাম্প

পরবর্তী

তিন পার্বত্য জেলায় ৯৩ ভাগ ম্যালেরিয়া রোগী সনাক্ত

পরবর্তী
ম্যালেরিয়া-পার্বত্য অঞ্চল

তিন পার্বত্য জেলায় ৯৩ ভাগ ম্যালেরিয়া রোগী সনাক্ত

লক্ষ্মীপুর-ডায়রিয়া-ম্যালেরিয়া-চিকিৎসা সেবা

লক্ষ্মীপুরে নিউমোনিয়া ও ডায়রিয়া, চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT