চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের ‘নতুন অভিজ্ঞতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস করছেন ‘অধিনায়ক’ রুবেল

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস করছেন ‘অধিনায়ক’ রুবেল

জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি রুবেল হোসেন। টেস্ট সিরিজের দলেও আসেনি ডাক। টাইগার পেসার সেই হতাশা কাটিয়ে উঠেছেন নতুন সুযোগে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব পেয়েছেন, নিয়েছেন দিনের একমাত্র উইকেটটিও।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচের প্রথম দিন। মঙ্গলবার দ্বিতীয় দিনের বিকেলে মাঠ খেলার উপযোগী হলে হয় টস। ব্রেন্ডন টেলরের সঙ্গে কয়েন ছুঁড়তে নামেন রুবেল। পাশে ম্যাচ রেফারি রকিবুল হাসান। বিসিবির কোনো দলের হয়ে প্রথমবার কয়েন ছুঁড়ে টসভাগ্যে জিতেছেন রুবেলই।

দিনের খেলা শেষে সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন রুবেল। ক্যাপশনে লিখেছেন- ‘নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো দলের নেতৃত্ব দিলাম।’

Banglabid

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বিসিবি একাদশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ ওভারে এক উইকেট হারিয়ে ১২ রান তুলেছে সফরকারীরা। ১১ রানে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা। ৬ বল খেলে অপরাজিত ক্রেইগ আরভিন এখনও রানের খাতা খুলতে পারেননি।

রানের খাতা খোলার আগেই ব্রায়ান চারিকে (০) উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী করেন রুবেল।

প্রস্তুতি ম্যাচে খেলছেন টেস্ট স্কোয়াডে থাকা নাজমুল হোসেন শান্ত ও আরিফুল হক। ১ নভেম্বর চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু ৩ নভেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম রব

পরবর্তী

শুভাগতর সেঞ্চুরি, সাঞ্জামুলের সাত উইকেট

পরবর্তী

শুভাগতর সেঞ্চুরি, সাঞ্জামুলের সাত উইকেট

সন্তান

আরেকটি সন্তান কখন নেবেন?

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT