চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি সন্তান কখন নেবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
সন্তান

একটি সন্তান জন্মের পরে কখন আরেকটি সন্তান নেয়া উচিত, তা নিয়ে নানা ধরণের জল্পনা-কল্পনা আর প্রচলিত ধারা রয়েছে। তবে এক সন্তানের পরে আরেকটি নেয়ার পরিকল্পনা করা উচিত কমপক্ষে এক বছর পরে, নইলে মা এবং শিশুর স্বাস্থ্যের ঝুঁকি থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনে কমপক্ষে ১৮ মাস বিরতি নেয়ার কথা বলা হলেও, সাম্প্রতিক এই গবেষণার গবেষকরা জানিয়েছেন এতদিন অপেক্ষা না করলেও চলবে। সন্তান জন্মের পর এক বছরের বিরতিই যথেষ্ট। তবে কমপক্ষে এক বছরের এই বিরতি না নিলে অপরিণত সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও নবজাতক ও মায়ের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।

গবেষণার সিনিয়র গবেষক ড. ওয়েন্ডি নরম্যান বলেন, ‘এটা ৩৫ এর বেশী বয়সী নারীদের পরিবার পরিকল্পনার জন্য দারুণ খবর। বেশী বয়সী নারীরা তাদের দুই সন্তানের মাঝের বিরতির বিষয়ে নিশ্চিত হতে পারবেন। প্রতিটি নারীই গর্ভকালীন জটিলতার ঝুঁকি এড়ানোর জন্য এই বিরতি নেয়া উচিত।’

গবেষণাটি কানাডার প্রায় ১৫০০০০ শিশু জন্মের তথ্য সংগ্রহ করে করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড টিএইচ চান স্কুল অব পাবলিক হেলথ এর এই গবেষণাটি প্রকাশিত হয়েছে জেএএমএ ইন্টারনাল মেডিসিন এ।

গবেষণায় দেখা গেছে একটি সন্তান জন্মের কমপক্ষে ১২ মাস থেকে ১৮ মাস পরে পরের সন্তান নেয়া উচিত। যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী এই বিরতি ছিল ১৮ থেকে ২৪ মাস। কিন্তু একটু বেশী বয়সের নারীদের জন্য এত লম্বা সময় অপেক্ষা করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই ৩৫ এর বেশী বয়সী নারীদের জন্য এখন পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া সহজ হবে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় আরও জানা গেছে, ৩৫ এর বেশী বয়সী নারীরা সন্তান জন্মের পর এক বছরের কম বিরতিতে অন্তঃসত্ত্বা হলে তাদের মৃত্যু ঝুঁকি ১.২% বেড়ে যায়। আর কম বয়সী নারীদের ক্ষেত্রে অপরিণত শিশু জন্ম দেয়ার ঝুঁকি বেড়ে যায় ৮.৫%। তাই গবেষকরা মনে করেন, সন্তান জন্মের পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক জন্মবিরতিকরণ পদ্ধতি অবলম্বন করা। বিবিসি

ট্যাগ: নবজাতকপরিবার পরিকল্পনাসন্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভাগতর সেঞ্চুরি, সাঞ্জামুলের সাত উইকেট

পরবর্তী

সুজনের নাগরিক সম্মেলন অনুষ্ঠিত

পরবর্তী

সুজনের নাগরিক সম্মেলন অনুষ্ঠিত

সংলাপ নিয়ে সংশয়ে ফখরুল-মান্না, আশাবাদী রব

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT