চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার ব্যর্থতার পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারাতে পারল শ্রীলঙ্কা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কুশল মেন্ডিস ও দাশুন শানাকার অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে শানাকার শ্রীলঙ্কা। ৫৮ বলে ৫ চার ও এক ছক্কায় ৬৯ রান করে ম্যাচসেরা ডানহাতি কুশল মেন্ডিস।

ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ১১ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চ আউট হন চামিরার বলে। পরের ওভারে জয়াবিক্রমার বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার বেন ম্যাকডারমট।

চতুর্থ উইকেটে জস ইংলিশের সাথে ৪৩ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যক্তিগত ২৩ রানে চামিরার বলে আউট হন ইংলিশ। ২৯ রান করা ম্যাক্সওয়েল ফেরেন কুমারার বলে। স্টয়নিসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১০ বলে ১৭ রানে কুমারার শিকার হন।

শেষদিকে ম্যাথু ওয়েড ও ড্যানিয়েন সামসের ঝড়ো ব্যাটিংয়ে লড়ার পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে স্বাগতিকরা। ২ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওয়েড।

জবাবে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৩ রানে নিশাঙ্কাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন কেন রিচার্ডসন। একই ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা।

তৃতীয় উইকেটে আসালাঙ্কাকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ কিছুটা সামাল দেন মেন্ডিস। অভিষিক্ত জেনিথ লিয়ানাগে ফিরেছেন রানআউট হয়ে। চতুর্থ উইকেটে অধিনায়ক শানাকাকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেন্ডিস। শানাকা ৩১ বলে ৩৫ করে যোগ্য সঙ্গ দেন ম্যাচসেরা মেন্ডিসকে।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েডকুশললিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিল্মের নামে ‘চ্যারিটি’ করতে পারবো না: নিশো

পরবর্তী

বিয়ের ছবিতে অন্তঃসত্ত্বা শিবানী!

পরবর্তী

বিয়ের ছবিতে অন্তঃসত্ত্বা শিবানী!

সজল জন্মদিনে বাইক চালাচ্ছেন, হাসিমুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'সবাই আমাকে কেন এতো ভালোবাসে', জন্মদিনে সজল

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT