চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে গিয়ে ইংল্যান্ডে ‘ভিলেন’ কোর্তোয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চেলসির সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন থিবো কোর্তোয়া। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দিয়ে ২৬ বছরের বেলজিয়ান গোলকিপার বলেছেন, ‘অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশ্বের সেরা ক্লাবে সই করলাম।’

কোর্তোয়াকে দলে এনে তাকে নতুন ‘ইকার ক্যাসিয়াস’ তৈরি করতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সমস্যা তাদের এতদিনের কিপার কেইলর নাভাস। তার কাঁধে চড়েই এতদিন ইউরোপে ছড়ি ঘুরিয়েছে লস ব্লাঙ্কোসরা।

মাদ্রিদে উষ্ণ অভ্যর্থনা পেলেও ইংল্যান্ডে রীতিমতো ভিলেন করতোয়া। কাউকে কোনো ইঙ্গিত না দিয়ে ও কিছু না জানিয়ে ক্লাব ছাড়ায় তাকে ‘লজ্জাহীন’ বলছে ব্রিটিশ মিডিয়া। তিনি এত তাড়াতাড়ি মাদ্রিদে গিয়ে মেডিকেল টেস্ট করেছেন যে, তা দেখে বেজায় বিরক্ত চেলসির ভক্তরা।

Banglabid

টুইটারে যেমন একজন বলেছেন, ‘রিয়ালে যোগ দিয়ে ২৪ ঘণ্টা পেরোনোর আগেই হ্যাজার্ডকে নিয়ে কথা বলেছেন কোর্তোয়া। সে আসলে নির্লজ্জ।’

আরেকজন বলেছেন, ‘পিটারচেককে বিক্রির পর প্রকাশ্যেই নিজের খুশির কথা বলেছিলেন কোর্তোয়া। সে আসলে এমনই।’

তৃতীয় টুইটার মন্তব্যকারী বলেছেন, ‘চেলসি এবং অ্যাটলেটিকো সম্পর্কে কোনো রকম শ্রদ্ধাবোধ নেই তার। দুই ক্লাবেরই উচিত তাদের স্মৃতি থেকে কোর্তোয়াকে মুছে ফেলা।’

Reneta

বিশ্বকাপের সেরা গোলকিপার হয়েছেন কোর্তোয়া। বেলজিয়ানের কাছে অবশ্য স্প্যানিশ ফুটবল নতুন কিছু নয়। চেলসিতে প্রথম সই করার পরও লোনে তিন বছর অ্যাটলেটিকো মাদ্রিদে কাটিয়েছেন কোর্তোয়া।

চেলসিতে তার চুক্তির মেয়াদ আরো একবছর থাকলেও স্পেনের নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছিলেন কোর্তোয়া। আর সে জন্যেই রিয়ালের সই করা বেলজিয়াম তারকার।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চেলসি ছাড়ছেন কোর্তোয়া। বিশ্বকাপের পর রিয়াল কর্মকর্তাদের সঙ্গে কথা হয় তার এবং এক মাসেরও কম সময়ের মধ্যে মাদ্রিদে পাড়ি জমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিবো কোর্তোয়ারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনমর্জিয়া: ত্রিভুজ প্রেম ও সম্পর্ক ভাঙা গড়ার খেলা

পরবর্তী

শুভেচ্ছায় সিক্ত নির্মাতা রাজ

পরবর্তী

শুভেচ্ছায় সিক্ত নির্মাতা রাজ

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কর্মসূচি

সর্বশেষ

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT