চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিপাবলিকানদের মনে ‘ট্রাম্প-ভীতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

রিপাবলিকান দলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জিতেছেন ৭টি অঙ্গরাজ্যের প্রার্থীতা নির্বাচন। তবে এতে তার নিজ দলের লোকজনই নাখোশ।

সিনিয়র রিপাবলিকানরা জনসমক্ষে কথা বলছেন ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ঐক্যবদ্ধকারী’ হিসেবে ঘোষণা দিলেও প্রবীণ রিপাবলিকান রাজনীতিকরা তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। ট্রাম্প রিপাবলিকান প্রার্থী নির্বাচিত হলে নভেম্বরের নির্বাচনে দল হেরে যাবে বলে বুধবার সতর্ক করেন সিনেটর লিন্ডসি গ্রাহাম।

Banglabid

অন্যদিকে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন প্রার্থীতা নির্বাচনের দৌঁড় থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের এগিয়ে যাওয়া দেখে।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট প্রচারণায় ‘এগিয়ে যাওয়ার কোনো পথ’ তিনি দেখছেন না।

কার্সন আরো জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য টিভি বিতর্কেও অংশ নেবেন না তিনি।

Reneta

ট্রাম্পকে রুখতে চান গতবারের নমিনি মিট রমনিও। বলেছেন, বৃহস্পতিবার এক বিবৃতির মধ্য দিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। এর আগেও কড়া সমালোচনার মাধ্যমে রমনি বেশ কয়েকবার ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে দাবি করেছেন।

দলীয় প্রার্থীতার লড়াই সুপার টুয়েসডে-তে ট্রাম্পের বিজয় তাকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার অবস্থান আরো দৃঢ় করেছে। ৪টি অঙ্গরাজ্যে বিজয় নিয়ে তার পেছনে আছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। এরপর আছেন শুধু মিনেসোটা রাজ্যে জয় পাওয়া ফ্লোরিডার সিনেটর মারকো রুবিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে চলে গেলেন মার্টিন ক্রো

পরবর্তী

রিপাবলিকানদের মনে ‘ট্রাম্প-ভীতি’

পরবর্তী

রেকর্ড বাজেটে ফারুকীর ‘ডুব’

রেকর্ড বাজেটে ফারুকীর ‘ডুব’

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT