চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড বাজেটে ফারুকীর ‘ডুব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৬
বিনোদন
A A

নতুন ছবির ঘোষণা দিয়েই চারদিকে তোলপাড় ফেলে দিয়েছেন দেশের জনপ্রিয় ও
মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তোলপাড় হওয়াটাই যথার্থ। যেখানে
বলিউড বা টালিগঞ্জ থেকে নায়ক এনে বাংলাদেশের ছবি নির্মাণ করা হয়; সেখানে
বলিউড থেকে সোজাসোজি নায়ক আসবে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে।

বরাবরই আন্তর্জাতিক মানের ছবি উপহার দিচ্ছেন ফারুকী। আর এবার ঘটলো আরো একটি বিস্ফোরণ। আন্তর্জাতিক মানের ছবির সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ইরফান খান থাকছেন তার নতুন প্রজেক্ট ‘ডুব’ ছবিতে। শুধু ইরফান নন কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় কিছু মুখও থাকবেন এ সিনেমায়।

তবে এবার সবকিছু হয়তো ছাপিয়ে যাবে তার নতুন ছবিটির বাজেট নিয়ে। সাধারণত বাংলা সিনেমায় স্বল্প বাজেটেই নির্মাণ করা হয় সিনেমা। ফারুকীর আগের ছবিগুলোও খুব একটা বেশি বাজেট নিয়ে নির্মিত হয়নি। কিন্তু নির্মাতা ফারুকীর সদ্য ঘোষিত নতুন ছবির বাজেট শুনে যে কারো চোখ কপালে উঠে যেতে পারে!

ফারুকীর নতুন ছবি ‘ডুব’র বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন ফারুকী।

শুধু বাজেটই নয়, শুটিং লোকেশন নির্ধারণেও ফারুকী রাখছেন চমক। ‘ডুব’র শুটিং হবে বান্দরবনের দুর্গম অঞ্চলে। যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।

ফারুকীর সঙ্গে কাজ করতে আগ্রহী জাজ মাল্টিমিডিয়া। কর্ণধার আব্দুল আজিজ মনে করেন, মোস্তফা সারয়ার ফারুকীর মত আমরা অনেক বড় স্বপ্ন দেখি যে আমাদের দেশেও আসবে অস্কার, কান-এর মতো পুরস্কার। আমরা বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র নিয়ে গর্ব করতে পারবো। আমাদের এবং সারা দেশবাসির বিশ্বাস আছে উনার উপর। এই বিশ্বাস রেখেই আমরা এই সিনেমাতে লগ্নি করছি ১৫ লক্ষ মার্কিন ডলার।

Reneta

ফারুকীর নতুন ছবির ‘ডুব’র ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। ছবিতে প্রথমবারের মত অভিনয় করবেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান, তিনি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সহ প্রযোজনাও করবেন বলে জানা গেছে।

ছবিতে ইরফান খানের সঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরীর মত অভিনেতাও থাকবে এ ছবিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT