চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিকশা গার্ল’ দেখে প্রশংসা করলেন যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
বিনোদন
A A
বিশেষ অতিথিরা একসাথে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ ইতোমধ্যে বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে।

এবার রাজধানীর ঢাকায় চলচ্চিত্র বিশেষ প্রদর্শনী উপভোগ করেন যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিল (রানির উপদেষ্টা) এর সদস্য ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নরম্যান জে বেকার। সেখানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নির্বাহী প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ দেখে ভূয়সী প্রশংসা করেন নরম্যান জে বেকার।

ভিন্নধর্মী গল্পে নির্মিত এ চলচ্চিত্রটি রঙিন পর্দায় সফলভাবে রূপায়িত করায় তিনি সংশ্লিষ্ট কলা-কুশলীদের ধন্যবাদ জানান।নরম্যান চলচ্চিত্রটি দেখার পর রিকশা পেইন্টিং ও এই ধরণের শিল্পকর্মের সঙ্গে এদেশের মানুষের ঘনিষ্ঠতা আরো ভালোভাবে জানার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন।

Banglabid

পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন এই লিবারেল ডেমোক্রেট রাজনীতিবিদ।

বিশেষ এই প্রদর্শনীতে অতিথিদের কাছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি তৈরির পেছনের গল্প তুলে ধরেন চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সোশ্যাল কেয়ার (এনএইচএস-এলবিটিএইচ) এর ম্যানেজার নাসিম আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, ‘এজ দ্য ফাউন্ডেশন’-এর ট্রাস্টি ইফতেখার আহমেদ খান, ব্যারিস্টার সৈয়দ আফজাল, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর অনারারি কনসাল ও রিকশা গার্ল এর সহ-প্রযোজক নাজির আলম প্রমুখ।

Reneta

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি। যৌথভাবে এ চলচ্চিত্রের চিত্রনাট্য করেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

‘রিকশা গার্ল’-এর মূল চরিত্রে অভিনয় করেন নাইমা নামের এক কিশোরী; যে কি না ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করেন। এতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যান্যরা।

অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিক্সা গার্ল’ এর পোস্টার
অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিক্সা গার্ল’ এর পোস্টার

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে ও সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। শিগগির বাংলাদেশেও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি হিসেবে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাফরিদুর রেজা সাগরযুক্তরাষ্ট্রলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিউজিক ভিডিওতে সাবিলা নূর, সঙ্গে ইমরান

পরবর্তী

আগামীকাল আসছে ‘হিরোপন্তি ২’ এর ট্রেলার

পরবর্তী
অভিনেতা সাইফ আলি খান হিরোপন্তি ২ এর ট্রেলার লুকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল আসছে 'হিরোপন্তি ২' এর ট্রেলার

ঢাকায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য মানুষের দীর্ঘ লাইন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি টিসিবির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT