চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতিকে যে প্রস্তাব দিলো জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
Bangladeshi and foreign officials at a formal event with flags in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার বিকেলে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরুর লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যায় জাতীয় পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে জাপা চেয়ারম্যান জিএম কাদের জানান: সংলাপে নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতীয় পার্টি তিনটি প্রস্তাব করেছে। এছাড়া স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে চার থেকে পাঁচজনের নাম প্রস্তাব করেছেন তারা।

তিনটি প্রস্তাবের প্রথমটি হলো নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংবিধানের বিধান অনুসারে নির্দিষ্ট আইন প্রণয়ন করা। যেখানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তিযোগ্য অপরাধ হবে কি না বা কেমন শাস্তি প্রদান করা হবে তার সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে।

যদি সময় স্বল্পতার কারণে এরূপ আইন প্রণয়ন করা সম্ভব না হয় তবে রাষ্ট্রপতি যেন এ বিষয়ে অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগুলো বলবৎ করেন।

দ্বিতীয়টিতে, যদি অধ্যাদেশ করা সম্ভব না হয় এবং আগের মতো সার্চ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়, সেক্ষেত্রে সার্চ কমিটিতে জাতীয় পার্টির কয়েকজন সদস্যকে রাখার প্রস্তাব জানানো হয়।

তৃতীয় প্রস্তাবে, যদি সার্চ কমিটি গঠন না করে সরাসরি নির্বাচন কমিশনের সদস্য মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও একজন জাপা’র সদস্যকে রাখার সুপারিশ করা হয়।

ট্যাগ: চেয়ারম্যান জি এম কাদেররাষ্ট্রপতি সংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আবর্জনা দেশে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে’

পরবর্তী

৬ উইকেট নিয়ে নাসুমের ‘১০০’

পরবর্তী
নাসুমের ১০০ উইকেটের স্মারক চিহ্নের পাশে দাঁড়িয়ে ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ উইকেট নিয়ে নাসুমের ‘১০০’

দুটি চেয়ার ও একটি টেবিল, সংলাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংলাপের পথ ধরে গণতন্ত্র শক্তিশালী হোক

সর্বশেষ

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT