ক্রিকেট

৬ উইকেট নিয়ে নাসুমের ‘১০০’

নাসুমের ১০০ উইকেটের স্মারক চিহ্নের পাশে দাঁড়িয়ে ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার নাসুম ১০০ উইকেটের স্মারক চিহ্নের পাশে দাঁড়িয়ে, ক্যাপশনে বাংলাদেশ ক্রিকেটের অর্জন. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৪ উইকেট নিয়ে ২৩তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন নাসুম আহমেদ। চট্টগ্রামে ৬ উইকেট শিকার করে সেঞ্চুরি পূর্ণ করেছেন বাঁহাতি স্পিনার।

চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে বিসিবি দক্ষিণাঞ্চলের নাসুমের ঘূর্ণিতে বিসিবি উত্তরাঞ্চল গুটিয়ে গেছে ৩৮৫ রানে। নাঈম ইসলাম ১৩৭ রানের ইনিংস খেলেন।

মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ ও শরিফউল্লাহর ব্যাট থেকে আসে ৫৬ রান।

নাসুম ৪৪ ওভারে ১২৬ রান খরচায় নেন ৬ উইকেট। নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট।

জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় ৩৫ ও মায়শুকুর রহমান ৫ রানে আউট হন। অমিত হাসান ২১ ও তৌহিদ হৃদয় ১৬ রানে অপরাজিত আছেন।

নোমান চৌধুরী ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।

বিষয়:অমিত এনামুল চট্টগ্রাম তৌহিদ নাসুম বাংলাদেশ ক্রিকেট লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…