চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার টিকিট পেতে অপেক্ষা বাড়ল ইংল্যান্ড, জার্মানির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ের জালে আধা ডজন গোল জড়িয়েও বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা করতে হচ্ছে জার্মানিকে। নর্দান আয়ারল্যান্ড একই রাতে সান মারিনোকে হারানোয় দুই রাউন্ড হাতে রেখেও রাশিয়া যাত্রার পথ নিশ্চিত হয়নি তাদের। তবে গ্রুপ-সি থেকে সরাসরি বিশ্বকাপে যেতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরাই।

সোমবার রাতে স্লোভাকিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেওয়া ইংল্যান্ডের অবস্থাও একই। দুই রাউন্ড হাতে রেখে স্পষ্ট ব্যবধানে এফ-গ্রুপের শীর্ষে থেকেও কাগজে-কলমের হিসেবের জন্য অপেক্ষা করতে হচ্ছে ইংলিশদের।

এরাতে ঘরের মাঠে নরওয়েকে ৬-০ গোলে হারায় জার্মানি। ম্যাচের ১০ মিনিটে গোলের খাতা উদ্বোধন করেন মেসুত ওজিল। ১৭ মিনিটে সেটা দ্বিগুণ করেন জুলিয়ান ড্রাক্সলার।

Banglabid

চার মিনিট পরই স্কোরশিটে নাম লেখান টিমো ওয়ের্নার। বিরতির পাঁচ মিনিট আগে ওয়ের্নার দ্বিতীয়বার জাল খুঁজে নিলে ৪-০ করে পানি পানে যায় জার্মান গোলমেশিনরা।

মধ্যবিরতির পর ফিরে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। ম্যাচের ৫০ মিনিটে লিওন গোরের্টজকা ও ৭৯ মিনিটে মারিও গোমেজ স্কোরশিটে নাম লেখালে শেষে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানরা।

এই জয়ে গ্রুপ সি-তে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট হল জার্মানির। সমান ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করা নর্দান আয়ারল্যান্ডকেই প্লে-অফ খেলে আসতে হবে। যদি পরের ম্যাচে তাদের বিপক্ষে হারের স্মৃতি নিয়ে জার্মানদের মাঠ ছাড়তে না হয়। কেননা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজারবাইজানকে উড়িয়েই দেওয়ার কথা জার্মানির। নর্দানদের সেখানে শেষ ম্যাচে পরীক্ষা দিতে হবে নরওয়ের বিপক্ষে।

Reneta

একই রাতে ঘরের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়টি ঘাম ঝরানো। ম্যাচের তিন মিনিটেই স্ট্যানিস্লোভ লোবোকতার গোলে পিছিয়ে পড়েছিল তারা। ৩৭ মিনিটে এরিক ডিয়ারের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

মধ্যবিরতির পর ফিরে ৫৯ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইংলিশরা। পরে কোন দলই আর গোলের দেখা পায়নি। তাতে পয়েন্ট হারানোর শঙ্কার মধ্যে শেষ আধা খেলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ে গ্রুপ এফ-তে ৮ ম্যাচে ২০ পয়েন্ট হল শীর্ষে থাকা ইংল্যান্ডের। দুইয়ে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ১৫। নিজেদের পরের ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবে ইংলিশরা, আর স্লোভাকিয়ার পরীক্ষা স্কটল্যান্ডের বিপক্ষে। নবম রাউন্ড শেষেই তাই এই গ্রুপের সরাসরি ও প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা রক্ষায় ভূমধ্যসাগর থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

পরবর্তী

আবারও অপারেশন থিয়েটারে মুক্তামনি

পরবর্তী
অস্ত্রোপচারের পর আইসিইউতে মুক্তামনি শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও অপারেশন থিয়েটারে মুক্তামনি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা বিমানবন্দরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT