চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা রক্ষায় ভূমধ্যসাগর থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-ভূমধ্যসাগর-জাহাজ

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ধারকাজে এগিয়ে আসছে ভূমধ্যসাগরে শরণার্থীদের নিয়ে কাজ করা একটি উদ্ধারকারী দল। এতদিন পর্যন্ত তারা মূলত লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের বাঁচানোর কাজ করে এসেছে।

‘মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন (এমওএএস)’ নামের সংগঠনটি ২০১৪ থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারের কাজ করছে। দ্য ফিনিক্স নামের উদ্ধারকারী জাহাজের সাহায্যে এ পর্যন্ত সংস্থাটি কমপক্ষে ৪০ হাজার অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে বলে বিবিসি জানায়।

এমওএএস মাল্টা থেকে তাদের উদ্ধারকারী জাহাজ দ্য ফিনিক্সকে রোহিঙ্গাদের রক্ষার লক্ষ্যে বঙ্গোপসাগরে পাঠাচ্ছে।

গত এক সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে বাঁচার চেষ্টায় নাফ নদীতে নৌকা ডুবে মৃত্যু হয়েছে ৫৭ রোহিঙ্গার। এমন পরিসংখ্যানই এমওএএস’কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে বলে জানায় সংস্থাটি। তারা আরও জানিয়েছে, উদ্ধারকারী জাহাজটির মিয়ানমারের কাছে পৌঁছাতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে।

মিয়ানমার পৌঁছে এমওএএস রোহিঙ্গাদের যতটা সম্ভব মানবিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করতে চায়। একই সঙ্গে তাদের জন্য অঞ্চলটিতে স্বচ্ছতা, সমর্থন ও জবাবদিহিতার একটি প্ল্যাটফর্ম তৈরিতেও ভূমিকা রাখতে চায় এমওএএস।রোহিঙ্গা-মিয়ানমার-ভূমধ্যসাগর-উদ্ধারকারী জাহাজ

গত ২৫ আগস্ট রাখাইনের ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে কথিত রোহিঙ্গা জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়। তারপরই জবাব হিসেবে ব্যাপকভাবে ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী।

Reneta

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মারা গেছে, আর প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সহিংসতা ও সংঘর্ষের পর থেকে লক্ষাধিক রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমধ্যসাগরমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT