চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বীর নির্যাতনকারীর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা দেখতে চান হাইকোর্ট

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:২৪ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশি নির্যাতনে গুরুতর আহত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাব্বীকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়েছে। এস আই মাসুদকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে শুধু বরখাস্ত নয়, আরো শক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় রোববার রিট করেন রাব্বীকে উদ্ধারকারী তার বন্ধু সাংবাদিক জাহিদ হাসান এবং দুই আইনজীবী। রিটে তারা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও তিন কোটি টাকা ক্ষতিপূরণসহ কয়েকদফা নির্দেশনা চান। শুনানিতে আবেদনকারীর বক্তব্য উপস্থাপনের সময় আদেশ একদিন পিছিয়ে দিতে প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। আবেদন মঞ্জুর না করে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ।

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, মাননীয় আদালত মন্তব্য করেছেন, বরখাস্তই যথেষ্ট নয়, আরো বেশি হওয়া উচিত। মাননীয় আদালত বলেছেন সে একটা সন্ত্রাসী, প্রথমেই তাই এফআইআর হওয়া উচিত ছিলো। এতদিন কেন এফআইআর করা হয়নি? 

Banglabid

পরে হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশ দেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাকে ১১ তারিখের আবেদনকারী রাব্বীর যে অভিযোগ সেটা এফআইআর হিসেবে দিতে বলেছেন। তাকে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতন কেন বেআইনী ঘোষণা করা হবে না, রাব্বীর মানসিক ক্ষতির জন্য কেন তিনকোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং তার মামলাটা এডিশন ডিসটিনক্টচার্জের নিচে নয় এমন কর্মকর্তা গিয়ে তদন্ত করার রুল জারি করেছেন। 

স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ৭ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মানবাধিকার রক্ষার বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক সরল অংকে নতুন সমীকরণের ইঙ্গিত

পরবর্তী

ইন্টারভেনশনাল কার্ডিয়াক সোসাইটির নতুন কমিটি

পরবর্তী

ইন্টারভেনশনাল কার্ডিয়াক সোসাইটির নতুন কমিটি

‘গুলশান কুমারের খুনিকে ভারত পাঠানোর প্রক্রিয়া চলছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT