বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন সোসাইটির নতুন কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক মোঃ আফজালুর রহমান।
সহ সভাপতি হয়েছেন অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক একেএম ফজুলুর রহমান, অধ্যাপক এসটিএম আবু আজম, অধ্যাপক নাজির আহমেদ, ডাক্তার এপিএম সোহরাবুজ্জামান ও অধ্যাপক সৈয়দ আলী আহসান। সেক্রেটারী জেনারেল হয়েছেন ডাক্তার কায়সার নসরুল্লাহ খান।
বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) এর ২০১৫-১৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন শনিবার শেরে বাংলা নগরের জাতীয় বাতজ্বর ও হৃদরোগ প্রতিরোধ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বিএসসিআইয়ের নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক অমল কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক হয়েছেন ডাক্তার মহসিন আলী ও ডাক্তার আমিরুজ্জামান খান লাভলু।
সাংগঠনিক সম্পাদক ডাক্তার খন্দকার শহীদ হোসেন, বিজ্ঞান বিষয়ক ডাক্তার গোলাম আজম, প্রচার সম্পাদক সঞ্জীব চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার বিজয় দত্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার খালেদ মহসীন ও দপ্তর সম্পাদক ডাক্তার নুর আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অধ্যাপক আবদুল্লাহ আল শাফি মজুমদার, ডাক্তার শামস মনোয়ার, ডাক্তার ধীমান বনিক, ডাক্তার প্রবীর কুমার দাস, ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ডাক্তার লিয়াকত হোসেন তপন, ডাক্তার মোহাম্মদ আতউল হক ও ডাক্তার তৌফিক শাহরিয়ার হক বিএসসিআইয়ের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।






