চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদাময় ম্যাচে সাউথ আফ্রিকার দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারে চতুর্থবার দশ কিংবা তার বেশি উইকেট। সঙ্গে একই ম্যাচে দুইবার বাজে আচরণ করার শাস্তি;  অনিশ্চিত সিরিজের বাকি দুই ম্যাচে । অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাগিসো রাবাদা আলো-আঁধার সবই দেখলেন। তার সুনাম-দুর্নামের এমন ম্যাচে চারদিনেই ৬ উইকেটে জিতে গেছে সাউথ আফ্রিকা।

চার টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ১১৮ রানে। ২২ বছর বয়সী রাবাদা এই ম্যাচে ১৫০ রান দিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট নিয়ে প্রথম দিনেই ২৪৩ রানে অলআউট হয়। ওই ইনিংসে রাবাদা নেন ৫ উইকেট। ৯৮ রানের শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। ৯১ বলে ৩৮ রান করে ডেভিড ওয়ার্নারকে রেখে ফেরেন বেনক্রাফট। আগের টেস্টে ডি ককের সঙ্গে ঝগড়া করে বিতর্কে জড়ানো ওয়ার্নার বোল্ড হন এনগিদির বলে। ১০০ বলে ৯ চারে ৬৩ করে সাজঘরে ফেরেন। অধিনায়ক স্মিথ খুব বেশি দূর যেতে পারেননি। ৫৮ বলে তিন চারে ২৫ করেন। তাকে এলবিডব্লিউ করেন রাবাদা। অজিদের প্রথম ইনিংসে ওয়ার্নার বাদে আর কেউ অর্ধশতক ছুঁতে পারেননি।

Banglabid

সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে। ওপেনার এলগারের ৫৭ রানের লড়াকু ইনিংসের পর ডি ভিলিয়ার্স তার ধ্রুপদী ব্যাটিংয়ের পসরা সাজান। সতীর্থদের যাওয়া-আসার মাঝে ১২৬ রানে অপরাজিত থাকেন। ১১৭ বলে সেঞ্চুরি করার পর ১৪৬টি বল খেলেন। ২০টি চারের পাশাপাশি একটি ছয় মারেন। আমলা ১৪৮ বলে ছয়টি চারে ৫৬ করে স্টার্কের বলে বোল্ড হন। সব মিলিয়ে সাউথ আফ্রিকা ১৩৯ রানের লিড পায়।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ২৩৯ রানে গুটিয়ে যায়। এবার রাবাদা আরও বিধ্বংসী। ৫৬ রান দিয়ে নেন ৬ উইকেট।

অজিদের মধ্যে শুধু খাজা অর্ধশতক (৭৫) পান। মার্শ করতে পারেন ৪৫। বাকি ব্যাটসম্যানরা অল্পতে গুটিয়ে গেলে সাউথ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১০১।

Reneta

চতুর্থদিন ২২.৫ ওভারে জয় তুলে নেয় দলটি। ৩২ রানের ভেতর ওপেনিং জুটি বিদায় নিলেও আমলা (২৭) এবং ভিলিয়ার্স (২৮) ৪৯ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। তারা ফিরে গেলে প্লেসিস (২) এবং থিউনিস (১৫) দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাগিসো রাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খেলাপি ঋণ: ২৪ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের কঠোর বার্তা

পরবর্তী

প্রযোজনায় নামছেন বারাক ও মিশেল ওবামা?

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- বারাক ও মিশেল

প্রযোজনায় নামছেন বারাক ও মিশেল ওবামা?

গ্ল্যামারাস বিজ্ঞাপনে মারিয়া নূর

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT