উপস্থাপনায় জুড়ি নেই মারিয়া নূরের। মাঝেমধ্যে পাওয়া যায় বিজ্ঞাপনেও। এই তারকার বেশ কিছু বিজ্ঞাপন জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে কাজ করলেন মারিয়া নূর। এবার মারিয়া যে বিজ্ঞাপনে কাজ করলেন তার নাম প্যারাসুট এক্সট্রা কেয়ার।
গেল ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। চ্যানেল আই অনলাইকে জনপ্রিয় এই তারকা বললেন, এই সপ্তাহে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে কাজটি।
মারিয়া অভিনীত প্যারাসুট এক্সটা কেয়ারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শামীম খান। মারিয়া বললেন, এই বিজ্ঞাপনে কোনো গল্প নেই, কিন্তু গ্লামারস রয়েছে।
প্যারাসুট এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন ছাড়াও কিছুদিন আগে রুচি ঝাল চানাচুর ও তাজা চা এর বিজ্ঞাপনে কাজ করেছিলেন মারিয়া নূর। এছাড়া চ্যানেল আই সেরাকণ্ঠের উপস্থাপনা দিয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন। বর্তমানে নাগরিক টেলিভিশনে ‘মারিয়ার রান্নাঘর’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি, যেটি প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে।
মারিয়ার ভাষায়, এই শো নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করছেন। পাশাপাশি কর্পোরেট শো এর উপস্থপনা দিয়ে মধুর ব্যস্ততা পাড়ি দিচ্ছেন এই তারকা। অন্যদিকে, ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান মানেই ছিল মারিয়ার উপস্থাপনা! কিন্তু কিছুদিন ধরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে মারিয়াকে দেখা যাচ্ছে না। দর্শকরা তাকে মিস করছেন!
মারিয়া বললেন, আমি নিজেই একটু বিরতি নিয়েছি। কারণ, সামনে কিছু ভালো করতে যাচ্ছি। ওই কাজে দর্শকরা যেন আমাকে একটু অন্যভাবে দেখতে পারেন সেজন্য। মূলত সেরা কণ্ঠের উপস্থাপনার পরেই বিরতি নিয়েছি। হঠাৎ বিরতি নিয়ে কি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি? মুঠোফোনে ওপাশে মৃদু হাসি দিয়ে মারিয়া বললেন, ফিল্ম করছিনা, ফিল্ম করার সিদ্ধান্ত নিচ্ছি না এখন। এতটুকুই বলতে পারি, ভালো কাজের জন্য নিজেকে তৈরি করছি।








