চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পরও গার্মেন্টস কারখানার মান নিয়ে প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো ৯০ শতাংশ ত্রুটি সংশোধন করেছে বলে জানিয়েছে ইউরোপ এবং আমেরিকান ক্রেতাদের পরিদর্শন জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স।

নিরাপদ কর্মপরিবেশ ধরে রাখতে অ্যাকর্ড-অ্যালায়েন্স নিয়ে সমালোচনা মুখর বিজিএমইএ আগের অবস্থান থেকে সরে এসে বলছে, নিরাপদ কর্মপরিবেশ টেকসই করতে ওই দুই জোটের সঙ্গে তারাও কারখানার মান পর্যবেক্ষণে রাখবে।

২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর গার্মেন্টস কারখানার ভবন এবং অগ্নি ও বিদ্যুৎ ব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। এরপর পাঁচ বছর ধরে ইউরোপিয়ান বায়ারদের পরিদর্শন জোট অ্যাকর্ড ১৬০০ কারখানার সমস্যা নিয়ে কাজ করেছে।

Banglabid

সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে অ্যাকর্ড বলছে, ২০ লাখ পোশাক কর্মী ও ২৫ হাজার ফলোআপ পরিদর্শনের মাধ্যমে ৮৪ শতাংশ কারখানার সমস্যা চিহ্নিত হয়। এর মধ্যে ৭৬৭টি কারখানা ৯০ শতাংশ ক্রটি সারিয়েছে, সব ধরণের সমস্যার সমাধান করেছে ১৪২টি কারখানা।

অন্যদিকে, আমেরিকান বায়ারদের জোট অ্যালায়েন্স ৬ শতাধিক কারখানা নিয়ে কাজ করে। সর্বশেষ রিপোর্টে সংস্থাটি জানায়, বেশিরভাগ কারখানা তাদের ৯০ শতাংশ ত্রুটি সংশোধন করেছে। প্রায় ১৫ লাখ পোশাক কর্মীকে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০০ কারখানায় গঠিত হয়েছে নির্বাচিত কর্মী নিরাপত্তা কমিটি।

অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের এরকম পর্যবেক্ষণ কার্যক্রমকে গার্মেন্টস মালিকরা শুরুতে স্বাগত না জানালেও এখন তাদের অবস্থান পরিবর্তন হয়েছে।

Reneta

ভাবনার অতীত একটি ট্র্যাজেডির মধ্য দিয়ে হলেও বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন কর্মীদের জন্য অনেকটাই নিরাপদ। তবে বিজিএমইএ এবং বিকেএমইএর বাইরে থাকা ৫ শতাধিক কারখানার পরিদর্শন ও ক্রটি সংশোধন কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

অারও দেখুন মাশরুর শাকিলের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা ট্র্যাজেডিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT