চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানেও ওমরাহ করতে পারবে না বাংলাদেশীরা

চকোর মালিথা চকোর মালিথা
৮:২০ অপরাহ্ণ ০৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

এ বছর কোনো বাংলাদেশী পবিত্র ওমরাহ্পালন করতে সৌদি আরব যেতে পারবেন না। ওমরাহ নামে মানবপাচারের অভিযোগে সৌদি সরকার এবার বাংলাদেশীদের ওমরাহ ভিসা বন্ধ করে দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, রমজানেও ওমরাহ ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

হজ এবং ওমরায় গিয়ে কিছু মানুষের সৌদি আরবে থেকে যাওয়ার প্রবণতা চলছে অনেকদিন ধরেই। সম্প্রতি এ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত হজের পর জানুয়ারিতে বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা চালু হলে সৌদি আরবে গিয়ে প্রায় ৪ হাজার বাংলাদেশী ফিরে আসেননি। এ কারণে সৌদি সরকার বাংলাদেশের ৩১ ওমরাহ এজেন্টকে অভিযুক্ত করেছে। বন্ধ করে দেয়া হয়েছে সকল বাংলাদেশীর ওমরাহ ভিসা।

ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান জানান,আমাদের দেশের এজেন্টদের সৌদি আরবে কাউন্টার এজেন্ট আছে। তাদের মাধ্যমে যাওয়া ওমরাহ পালনকারীদের অনেকেই ফেরেনি। সংখ্যাটা ৫-৬ জন থেকে ২-৩’শ বলে জানান ধর্মসচিব। ওমরাহ চালুর বিষয়টি নিয়ে কোন অনুরোধ জানানোর সুযোগ নেই বলে জানালেন তিনি। এবার রোজায় কেউ ওমরাহ করতে পারবেন না বলেও মনে করেন তিনি।

Banglabid

বাংলাদেশের যে সব ওমরাহ এজেন্ট হজ এবং ওমরার নামে মানব পাচারের সঙ্গে জড়িত, সৌদি সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্মসচিব আরও জানান, জড়িত এজেন্টদের কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। তাদের কাছে চিঠি পাঠিয়ে জড়িতদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ওমরাহ পালনসহ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর রওজা জিয়ারতে প্রতি বছর প্রায় অর্ধলক্ষ বাংলাদেশী সৌদি আরব যান। সব চেয়ে বেশি যান পবিত্র রমজান মাসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহ হজসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় ভূমিকম্পে ২ পর্বতারোহী নিহত

পরবর্তী

৩৬ ঘণ্টার ‘ঐতিহাসিক সফরে’ ঢাকার পথে মোদি

পরবর্তী

৩৬ ঘণ্টার ‘ঐতিহাসিক সফরে’ ঢাকার পথে মোদি

চীনে জাহাজডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৩৩১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT