চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর সিটি নির্বাচন: প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৯:০০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
জনপদ, রংপুর
A A
রংপুর সিটি নির্বাচন: প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচারণা

রংপুর সিটি নির্বাচন: প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচারণা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। সোমবার প্রতীক পেয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে সতর্ক থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রতীক বরাদ্দ উপলক্ষে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকদের ভিড়ে সোমবার সকাল থেকেই মুখর ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ করেন রির্টানিং কর্মকর্তা।

প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নেমে যান প্রার্থীরা। সরকারের উন্নয়নযাত্রা অব্যহত রাখতে নগরবাসী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করবেন বলে আশা মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর।

Banglabid

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন: প্রচেষ্টা থাকবে রংপুরে নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে রংপুরের মানুষের জন্য কাজ করে যাবো।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার দাবি জাপার দূর্গ হিসেবে খ্যাত রংপুর, এই নির্বাচনে এবার লাঙ্গলের জয় নিশ্চিত। তিনি বলেন: দলীয়কর্মীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে ইনশআল্লাহ চেষ্টা করবো, লাঙ্গলের জয় সুনিশ্চিত।

সরকারের প্রতি জনগণের আস্থা নেই দাবি করে নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে ধানের শীষের জয় হবে আশা বিএনপি প্রার্থীর। দলটির প্রার্থী কাওসার জামান বাবলা বলেন: অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আমাদের আগে থেকেই আছে, এখনও রয়েছে। জাতীয়তাবাদী দলের প্রতীক পেয়েছি এবং এই প্রতীক নিয়েই আমি লড়বো।

Reneta

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা হলেও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি বলেন: আমাকে হাতি মার্কা দেয়া হয়েছে। আমি এমপি ছিলাম, আমার ৭২-৭৩টি সংগঠন রয়েছে, যেগুলো আমি তৈরি করেছি, নির্বাচনে এগুলো আমার শক্তি হিসেবে কাজ করবে।

সকল প্রার্থীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে নির্বাচন কমিশন। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন: ২১ তারিখে যে নির্বাচনটি হবে, সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন উপলক্ষ্যে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ ডিসেম্বর।

এহসানুল হক সুমনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় পার্টিবিএনপিরংপুর সিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইকেট ‘জঘন্য’ বলায় তামিমকে বিসিবির চিঠি

পরবর্তী

এক ধর্ম যাজকের চোখে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর

পরবর্তী
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ধর্ম যাজকের চোখে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালিদের টানা ১০ দিনের অনশনেও নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT