চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেশন: দৃঢ়তার সঙ্গে দাঁড়ালে ‘পথ কুকুরের ন্যায় পলাইবে ধেয়ে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, মে ২০১৮
বাংলাদেশ
A A

যৌনসন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব স্লোগানে দেশের নাগরিকদের একত্রে কাজ করা, নারীর সমান অধিকার ও যৌনসন্ত্রাস নিয়ে রাজনীতি না করা, মানুষের মনোজগতকে নিয়ন্ত্রন করা, স্কুল পর্যায় থেকে মেয়েদের আত্মরক্ষার নিয়মাবলী শেখানোর আহ্বান জানিয়েছে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেশন।

তারা বলছেন সকলে সম্মিলিতভাবে মানবিক দৃঢ়তায় যৌনসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ালে ‘পথ কুকুরের ন্যায় পলাইবে ধেয়ে’।

শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেনশন প্রস্তুতি কমিটি ‘যৌন সন্ত্রাস বিরোধী গণ কনভেনশন’ এর আয়োজন করে।

Banglabid

অনুষ্ঠানে নারীদের সমান অধিকার বিরোধী কার্যক্রম বন্ধ ও ক্ষমতাবানদেন যৌনসন্ত্রাসের কঠোর শাস্তি এ ঘৃণ্য অপকর্ম প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানান তারা।

অধ্যাপক মাহমুদা খানম বলেন, যৌনসন্ত্রাস বন্ধে আমাদের মনোজগত নিয়ন্ত্রন করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, এ জন্য প্রয়োজন সমাজে নারী পুরুষের সম-অধিকার এবং দায়িত্ববোধের ধারণা প্রতিষ্ঠা করা। আইন প্রণয়ন করে ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

বিচারপতি জিনাত আরা বলেন, একজন ধর্ষিতাকে আদালতে যে ধরণের প্রশ্ন করা হয় তা ঠিক নয়, সব সময় তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, তাকে এক পর্যায়ে পতিতার সঙ্গে তুলনা করা হয়। আমি আমার অনেক সহকর্মী বিচারপতিকে দেখেছি আদালতে হাসাহাসি করতে, যা নারী হিসেবে কষ্ট দিয়েছে। কিন্তু পতিতাকে ধর্ষণ করার অধিকার তো কারো নেই। সে অভাবের তাড়নায় পতিতাবৃত্তি বেছে নিয়েছে।

Reneta

যৌনসন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই স্কুল পর্যায় থেকে মেয়েদের আত্মরক্ষার নিয়মাবলী শেখাতে হবে। গণমাধ্যমগুলোকে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে বিজ্ঞাপন, নাটক, প্রতিবেদন প্রচার করতে হবে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত সাড়ে পাঁচ বছরে দেশে ৫ হাজার ২৪৮ জন ধর্ষণের শিকর হয়েছে। এ হিসাব অনুযায়ী প্রতি দিন ৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছে।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, আমাদের দেশে প্রথমদিকে ধর্ষণ হলে কেউ মুখ খুলত না, ধামাচাপা দেবার চেষ্টা করত। ধর্ষণ বেড়ে যাওয়ায় এখন মুখ খুলছে। এর কারণ নারীরা এখন সব জায়গাতেই তাদের স্থান করে নিয়েছে, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে।

তিনি বলেন, নারীর ইজ্জতের সঙ্গে ধর্ষণের কোন সম্পর্ক নেই, ধর্ষণ একটা অপরাধ। ভুক্তভোগীর বিব্রত, লজ্জিত হওয়ার কিছু নেই। লজ্জিত হবে অপরাধী, মুখ লুকাবে অপরাধীরা।

গণ কনভেনশনে আলোক প্রজ্জ্বলন করেন মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নারী, ভুক্তভোগী এবং ভুক্তভোগীর মা

অনুষ্ঠানে মূল প্রবন্ধ যৌনসন্ত্রাস: সংকট ও উত্তরণ তুলে ধরে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেশনের সভাপতি ডাকসুর সাবেক ভিপি লেলিন চৌধুরী বলেন, যে সমাজে যৌনসন্ত্রাস বেশি সে সমাজ কম সভ্য এবং যে সমাজে যৌন সন্ত্রাস কম তারা বেশি সভ্য। তাই সভ্য সমাজে যৌনসন্ত্রাস থাকতে পারে না। যৌনসন্ত্রাসের কারণ, সমাজ ও মনস্তত্ব এবং বিদ্যমান অর্থনীতির বিচার বিশ্লেষণের মধ্য দিয়েই এই সংকট থেকে উত্তরণের উপায় নির্ধারণ করতে হবে।

যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেশনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক নাসিম আকতার হুসাইন, অধ্যাপক তানজিম উদ্দিন খান, রোকেয়া কবীর, ডা. রওশন আরা বেগম এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নারী, ছাত্র, যুব ও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিসহ কনভেনশনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠানে যৌনসন্ত্রাস সংকট ও উত্তরণে ছয়টি দাবী জানানো হয়। এছাড়াও সামগ্রিক বিষয়াদি বিবেচনা করে সাতটি সুপারিশ তুলে ধরা হয়।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভয় দিলেন সালাহ

পরবর্তী

স্বামীর ধর্ষণের শিকার নোরার মৃত্যুদণ্ড নিয়ে তোলপাড় বিশ্বমিডিয়া

পরবর্তী

স্বামীর ধর্ষণের শিকার নোরার মৃত্যুদণ্ড নিয়ে তোলপাড় বিশ্বমিডিয়া

আইপিএল জুয়ার হোতা গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT