ভারতের মহারাষ্ট্রের সাবেক এটিএস প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিচালক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। শুক্রবার মুম্বাইয়ে নিজের বাড়িতে নিজ পিস্তল দিয়ে আত্মহত্যা করেন পুলিশ কর্মকর্তা হিমাংশু রায়।
নম্র আচরণের জন্য খ্যাতি ছিল হিমাংশুর। আইপিএল জুয়া কেলেঙ্কারির তদন্ত ও ডিজেল ডন মুহাম্মেদ আলী শেখকে গ্রেপ্তারের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি।
পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা দুই বছর যাবত ক্যান্সারে ভুগছিলেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। তিনি পিস্তল দিয়ে মুখের ভেতর গুলি করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী হিমাংশুকে যখন মুম্বাই হাসপাতালে নেয়া হয় তখন তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মুম্বাই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।










