চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মিয়ানমার সেনাপ্রধানের অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মিয়ানমারে জাতিগত নিধনের ঘটনায় জাতিসংঘের তদন্তে দেশটির ৬ সেনা কর্মকর্তার নাম এসেছে। জাতিসংঘ জেনেছে দেশটির বেশিরভাগ জনগণের কাছে ইন্টারনেট মানেই ফেসবুক। তাই যারা জাতিগত ঘৃণা ছড়াতে চেয়েছে তারা ফেসবুককেই বেছে নিয়েছে।

রোহিঙ্গাদের প্রতি ছড়ানো অনলাইন ঘৃণার দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ওইসব প্রতিবেদনে জানানো হয়, দেশটির ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই রোহিঙ্গাদের জাতিগত পরিচয়কে অস্বীকার করে বাঙালি বলে এবং তাদের কুকুর, কীট, ধর্ষক হিসেবে দেখে। এমনকি কেউ কেউ এদেরকে শুকরের খাদ্য হিসেবে ছুড়ে দেয়ার আহ্বানও জানায়! একটি পেজে তো রীতিমতো মুসলিমদের গণহত্যা করারও আহ্বান জানানো হয়!

শুধু তাই নয় জাতিসংঘের তদন্তের খবর প্রকাশ করা বিভিন্ন প্রতিবেদনের অনলাইন সংস্করণের নীচে ফেসবুকে নানা ঘৃণাপূর্ণ মন্তব্য ছুড়ে দেয় মিয়ানমারের অনেকেই। এরকম ঘৃণা ছড়াচ্ছেন খোদ মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাই।

Banglabid

এবার দেখা যাক মিয়ানমারের সেনা প্রধানের অনলাইন কর্মকাণ্ডের দিকে। ফেসবুকে তার দু’টি অ্যাকাউন্ট। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, তার একটি অ্যাকাউন্টে আছে ১৩ লাখ ফলোয়ার, অন্যটিতে আছে ২৮ লাখ।

এক ফেসবুক পোস্টে মিয়ানমারের সেনা প্রধানও রোহিঙ্গাদের জাতি হিসেবে অস্বীকার করে তাদের ‘বাঙালি’ বলে অভিহিত করেন। এখানে তিনি বলেন,‘রোহিঙ্গা শব্দটি মনগড়া’।

মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এই বার্মিজ জেনারেলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের পর গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার দাবি করেছে জাতিসংঘ। মিয়ানমারে ফেসবুক ‘জন্তুতে পরিণত হয়েছে’ বলেও মন্তব্য করেছিলো জাতিসংঘ।

Reneta

জাতিসংঘের এই অবস্থানের পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে এতোদিন রোহিঙ্গা নিধনযজ্ঞের অনলাইন হাতিয়ার হওয়া ফেসবুক। এখন ফেসবুকও বলছে সেনা প্রধান নিজের ফেসবুক কর্মকাণ্ডের মাধ্যমে জাতিগত নিধনের আগুনে ঘি ঢেলেছেন।

এসব প্রেক্ষাপট উল্লেখ করে ফেসবুক মিয়ানমারের সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্টসহ ১৮টি অ্যাকাউন্ট এবং ৫২টি পেজ বন্ধ করে দিয়েছে।

কিন্তু ফেসবুকের এমন পদক্ষেপ মানতে পারছে না মিয়ানমার। মিয়ানমার টাইমসকে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জ্যাও তে বলেন,‘সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ফেসবুক এসব অ্যাকাউন্ট বন্ধ করেছে’।

তিনি জানান, তারা এসব অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ফেসবুকের সঙ্গে আলোচনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকে রোহিঙ্গামিয়ানমারে ফেসবুকরোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রথমের’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিরাজ

পরবর্তী

সৌদি নারীদের চোখ এখন রেস ট্র্যাকে

পরবর্তী
সৌদি আরব

সৌদি নারীদের চোখ এখন রেস ট্র্যাকে

স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন রোনাল্ডো

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT