চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রতিপক্ষের মাঠে জিততে ভুলে যায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল মাঠে, খেলোয়াড়রা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ইদুনা পার্কের ম্যাচটির আগে কী একটু অস্বস্তিতেই থাকবে লস ব্লাঙ্কোসরা? এই মাঠে যে একটি জয়ও নেই সর্বোচ্চ ১২ বারের ইউরোপ সেরা দলটির!

পরিসংখ্যান জানাচ্ছে শুধু বরুশিয়া নয়, আরও ৭ প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় ছাড়া ফিরতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

বরুশিয়া ডর্টমুন্ড

রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ডের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান দলটির মাঠে গিয়ে ছয়বারের দেখার সমান তিন হার এবং ড্র রিয়ালের। সেই তিনের একটি আবার লজ্জাজনক ৪-০তে হার। সম্প্রতি বছরগুলোতে জায়ান্ট বনে যাওয়া বরুশিয়ার মাঠে মঙ্গলবার তাই সাবধানী হয়েই নামতে হবে জিনেদিন জিদানের দলকে।

জুভেন্টাস

Real Madrid players competing for the ball during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিয়ান চ্যাম্পিয়নদের মাঠে বর্তমান শিরোপাধারীদের রেকর্ড পাঁচ হার এবং এক ড্র। চিরন্তন রক্ষণাত্মক তুরিনের বুড়িদের অর্ধে দ্রুতগতির রিয়ালের আক্রমণ বারবার খেই হারিয়েছে অতীতে।

অলিম্পিয়াকোস

রিয়াল মাদ্রিদ ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ জায়ান্টদের আটকে রাখতে কম যায় না গ্রীক দলটি। নিজেদের মাঠে চারবারের দেখায় তিনবারই রিয়ালকে হারিয়ে দিয়েছে তারা। অন্যটি করেছে ড্র।

এসি মিলান

রিয়াল মাদ্রিদ ও এএস মিলান খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সানসিরো একইসঙ্গে দুই মিলানের হোম ভেন্যু। এসি মিলানের বিপক্ষে এই মাঠে কখনোই জয় পাওয়া হয়নি রিয়ালের। সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলটির কাছে হেরেছে দুবার আর ড্র আছে একটিতে।

স্পার্টাক মস্কো

Football players in red and white jerseys on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দলটির মাঠে দুবারের দেখায় প্রতিবারই হারের লজ্জায় ডুবেছে লস ব্লাঙ্কোসরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একই শহরের আরেক দল। লিগ, কাপ মিলিয়ে বহু জয় আছে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গিয়েই অ্যাটলেটিকোর মাঠে খেই হারিয়েছে রিয়াল। রোজা ব্লাঙ্কোদের বিপক্ষে একটি করে হার এবং ড্র রিয়ালের।

ল্যাসিও

রিয়াল মাদ্রিদ ও লাজিওর খেলোয়াড়দের ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে ইতালিয়ান দলগুলোর সম্মান সগৌরব ধরে রেখেছে ল্যাসিও। নিজেদের মাঠে স্প্যানিশ দলটিকে একবারও জিততে দেয়নি দলটি। দুই দেখায় প্রতিবারই করেছে ড্র।

ম্যানচেস্টার সিটি

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রো ডলারের ঝনঝনানিতে বদলে যাওয়া ইংলিশ দলটির চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। এরপরও রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে দুই ড্রয়ে অপরাজেয় থেকেছে ম্যানসিটি।

 

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইফোনে আগ্রহ নেই বিল গেটসের

পরবর্তী

উনিশ বছরের পথচলায় সঙ্গী তারা

পরবর্তী
মামুনুর রশীদ,ফেরদৌস আরা, আজাদ কালাম, তানিয়া, বাবু, ছন্দা

উনিশ বছরের পথচলায় সঙ্গী তারা

বিজ্ঞান উৎসবের অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর পারমাণবিক প্রকল্পে ঝুঁকির শঙ্কা দূর করতে বিজ্ঞান উৎসব

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT