চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রতিপক্ষের মাঠে জিততে ভুলে যায় রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ইদুনা পার্কের ম্যাচটির আগে কী একটু অস্বস্তিতেই থাকবে লস ব্লাঙ্কোসরা? এই মাঠে যে একটি জয়ও নেই সর্বোচ্চ ১২ বারের ইউরোপ সেরা দলটির!

পরিসংখ্যান জানাচ্ছে শুধু বরুশিয়া নয়, আরও ৭ প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় ছাড়া ফিরতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

বরুশিয়া ডর্টমুন্ড

জার্মান দলটির মাঠে গিয়ে ছয়বারের দেখার সমান তিন হার এবং ড্র রিয়ালের। সেই তিনের একটি আবার লজ্জাজনক ৪-০তে হার। সম্প্রতি বছরগুলোতে জায়ান্ট বনে যাওয়া বরুশিয়ার মাঠে মঙ্গলবার তাই সাবধানী হয়েই নামতে হবে জিনেদিন জিদানের দলকে।

জুভেন্টাস

Reneta

ইতালিয়ান চ্যাম্পিয়নদের মাঠে বর্তমান শিরোপাধারীদের রেকর্ড পাঁচ হার এবং এক ড্র। চিরন্তন রক্ষণাত্মক তুরিনের বুড়িদের অর্ধে দ্রুতগতির রিয়ালের আক্রমণ বারবার খেই হারিয়েছে অতীতে।

অলিম্পিয়াকোস

স্প্যানিশ জায়ান্টদের আটকে রাখতে কম যায় না গ্রীক দলটি। নিজেদের মাঠে চারবারের দেখায় তিনবারই রিয়ালকে হারিয়ে দিয়েছে তারা। অন্যটি করেছে ড্র।

এসি মিলান

সানসিরো একইসঙ্গে দুই মিলানের হোম ভেন্যু। এসি মিলানের বিপক্ষে এই মাঠে কখনোই জয় পাওয়া হয়নি রিয়ালের। সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলটির কাছে হেরেছে দুবার আর ড্র আছে একটিতে।

স্পার্টাক মস্কো

রাশিয়ার দলটির মাঠে দুবারের দেখায় প্রতিবারই হারের লজ্জায় ডুবেছে লস ব্লাঙ্কোসরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ

একই শহরের আরেক দল। লিগ, কাপ মিলিয়ে বহু জয় আছে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গিয়েই অ্যাটলেটিকোর মাঠে খেই হারিয়েছে রিয়াল। রোজা ব্লাঙ্কোদের বিপক্ষে একটি করে হার এবং ড্র রিয়ালের।

ল্যাসিও

রিয়ালের বিপক্ষে ইতালিয়ান দলগুলোর সম্মান সগৌরব ধরে রেখেছে ল্যাসিও। নিজেদের মাঠে স্প্যানিশ দলটিকে একবারও জিততে দেয়নি দলটি। দুই দেখায় প্রতিবারই করেছে ড্র।

ম্যানচেস্টার সিটি

পেট্রো ডলারের ঝনঝনানিতে বদলে যাওয়া ইংলিশ দলটির চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। এরপরও রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে দুই ড্রয়ে অপরাজেয় থেকেছে ম্যানসিটি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT