চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের কারণে দেশত্যাগ করেছে রাশিয়ার মেধাবীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার মেধাবীরা দেশত্যাগ করে বিভিন্ন দেশে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্জিয়ার পার্লামেন্টের বাইরে, ইয়েভজেনি লিয়ামিন ইউক্রেনের উদ্দেশে অপেক্ষমাণ ট্রাকে জামাকাপড় এবং খাবারের পার্সেলের বাক্সগুলি তুলেছেন৷

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে জর্জিয়ায় আসা ২৫ হাজারেরও বেশি রাশিয়ানদের মধ্যে তিনিও একজন। রাশিয়ানরা সব বড় শহরগুলোতে সাশ্রয়ী মূল্যের বাসস্থান খুঁজে পেতে সংগ্রাম করছে। অনেককেই প্রায়শই তাদের স্যুটকেস এবং তাদের পোষা প্রাণী নিয়ে রাজধানী তিবিলিসির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।

ইউক্রেনের পতাকার রংয়ের একটি নীল হলুদ ফিতা বাধা ছিল ইয়েভগেনির ট্রেঞ্চ-কোটের ল্যাপেলের সাথে। এই ফিতার কারণেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার একদিন পরে রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Banglabid

স্নাতক করা ২৩ বছর বয়সী এই শিক্ষার্থী বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে পুতিনের শাসনের বিরুদ্ধে কাজ করার সবচেয়ে ভাল উপায় হবে রাশিয়া থেকে আমার দেশত্যাগ।’ সে আরও জানায়, ইউক্রেনীয়দের সাহায্য করার জন্য কিছু করতে পারাটা আমার দায়িত্ব।

জর্জিয়ায় এই যাত্রা থামে না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, তাই রুশরা সেসব দেশে যাচ্ছে যেখানে ফ্লাইট এখনও অনুমোদিত রয়েছে এবং যেখানে ভিসার প্রয়োজন নেই। যেমন তুরস্ক, মধ্য এশিয়া এবং সাউথ ককেশাস। অনেকে দেশত্যাগ করে আর্মেনিয়ায় চলে গেছে।

একজন রাশিয়ান অর্থনীতিবিদের তথ্যানুসারে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২ লাখ রাশিয়ান তাদের দেশ ছেড়েছে। এছাড়া বেলারুশের বাসিন্দারাও দেশত্যাগ করছে। পুতিনকে সহযোগিতা করা দেশটির নেতা অ্যালেক্সেন্ডার লুকাশেঙ্কোর উপরেও পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

Reneta

এভাবে দেশত্যাগের হিড়িক পরে যাওয়ায় শেষ মুহূর্তে ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের মতো বড় শহরগুলোতে বেড়ে যাচ্ছে ফ্লাইট এবং বাড়ি ভাড়ার দাম।

অ্যানিয়া বলেন, ইস্তাম্লেউর একটি ফ্লাইটের জন্য আমার এবং আমার স্বামীর সম্মিলিত এক মাসের আয়ের বেশি টাকা খরচ করতে হয়েছে।

তিনি জানান, ইউক্রেনকে সমর্থন করলে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে রাষ্ট্রের এমন নতুন আইনের জন্য তাদেরকে দেশত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।

নতুন অভিবাসীদের অনেকেই প্রযুক্তি শিল্পের পেশাদার। যারা রাশিয়ার নীতির সাথে একমত নন এবং তারা বিশ্বাস করেন এই মুহূর্তে দেশে থেকে তাদের যেকোন প্রতিবাদকেই সহিংসভাবে দমন করা হবে।

ইগোর বলেন, তাই তাদের কাছে প্রতিবাদের একমাত্র মোক্ষম উপায় হলো দেশত্যাগ করে তাদের দক্ষতা, মেধা এবং অর্থ তাদের সাথে নিয়ে যাওয়া। তিনি বলেন, তার গ্রুপের অনেকেই একই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এয়ারবিএনবি’র হোস্টরা তাদের সম্পত্তি রাশিয়ান এবং বেলারুশিয়ান নাগরিকদের দিতে অসম্মতি জানিয়েছে।

ইগোর অভিযোগ করে বলেন, তারা ভাবছে আমরা রাশিয়া ত্যাগ করেছি কারণ অ্যাপল পে রাশিয়াতে কাজ করছে না তাই। আদতে আমরা আমাদের সুবিধা ফিরে পেতে দেশত্যাগ করিনি বরং পুতিনের ভূ-রাজনীতি আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে বলেই দেশত্যাগ করেছি।

শুরুমাত্র রাশিয়ান বলে তাদেরকে বুলিং করা হয় জর্জিয়ায়। এমনটাই জানান দেশত্যাগ করা ক্রিশ্চিয়ানা। অথচ তারা তাদের সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে না বলেই দেশত্যাগ করে এদেশে আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, জর্জিয়ার ৮৭ শতাংশ নাগরিক ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে নিজের দেশের সাথে যুদ্ধ হিসেবে দেখছে। তবে রাশিয়ানদের এমন দেশত্যাগ করে জর্জিয়ায় চলে আসা নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে জর্জিয়ার নাগরিকেরা।

তবে প্রযুক্তি উদ্যোক্তা লেভ কালাশনিকভ এর মতে রাশিয়ার এই মেধা পাচারের ফলে জর্জিয়া সবচেয়ে বেশি উপকৃত হবে। তিনি টেলিগ্রাম মেসেঞ্জারে প্রবাসী মেধাবীদের জন্য একটি গ্রুপ খুলেছিলেন, যেখানে শুরুতে ৫০ জন সাবস্ক্রাইবার থেকে শুরু করে এখন চার হাজার মেধাবী এর সদস্য হয়েছে।

তারা সেখানে বাসস্থান পাওয়া, কীভাবে ব্যাংক একাউন্ট খুলবে, কোন ভাষায় কথা বলা উচিত হবে এরকম নানান প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করে থাকে। জর্জিয়ায় পালিয়ে আসা অনেকেই বাইরে যোগাযোগের সুবিধার জন্য জর্জিয়ান ভাষা শেখার প্রতিও মনোযোগী হয়েছে।

যুদ্ধের কারণে এসব মেধাবীদের দেশত্যাগ করে আসার ফলে আধুনিক রাশিয়া অনেক বড় বিপর্যয়ের সম্মুখীন হবে বলে মনে করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধজর্জিয়াদেশত্যাগরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাটট্রিক জয়ে শীর্ষে অজি মেয়েরা

পরবর্তী

ঢাকা ছাড়লেন সানি লিওন

পরবর্তী
সানি লিওন ঢাকায় উপস্থিত, সুন্দর পোশাক পরিহিত, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ছাড়লেন সানি লিওন

ক্যানপাশিয়া থানা, ঢাকা, বাংলাদেশ, প্রবেশদ্বার, জনতা, গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে কমেন্ট করায় ছুরিকাঘাতে তিনজনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT